ঢাকাস্থ চট্টগ্রামের সাংবাদিকদের সংগঠন ‘চিটাগাং জার্নালিস্ট ফোরাম-ঢাকা’ (সিজেএফডি) এর নতুন কমিটি (২০২৬-২০২৮) গঠন করা হয়েছে। নতুন কমিটির সভাপতি নির্বাচিত হয়েছেন জাস্ট এনার্জি নিউজের সম্পাদক মো. শামীম জাহাঙ্গীর এবং সাধারণ সম্পাদক পদে আরটিভির বিশেষ প্রতিনিধি তৌহিদুর রহমান।
আজ শনিবার দুপুরে ফকিরাপুলের সন্দ্বীপ ভবনে সিজেএফডি’র নিজস্ব কার্যালয়ে বিশেষ সাধারণ সভা শেষে সদস্যদের সর্বসম্মতিক্রমে দুই বছরের জন্য এই কমিটি ঘোষণা করা হয়।
নতুন কমিটির অন্যান্য সদস্যরা হলেন: সহ সভাপতি মোর্শেদ নোমান (সরাসরি), যুগ্ম সাধারণ সম্পাদক তারেক সিকদার (বৈশাখী টিভি), অর্থ সম্পাদক তৌহিদুল ইসলাম রানা (ইনডিপেনডেন্ট টিভি), দপ্তর সম্পাদক শাহরিয়ার হাসান (শাহরিয়ার বাঁধন) (চ্যানেল ওয়ান) এবং ক্রীড়া ও সংস্কৃতি বিষয়ক সম্পাদক এম এ আহাদ শাহীন (দৈনিক আমার দেশ)।
কার্যনির্বাহী সদস্য হিসেবে নির্বাচিত হয়েছেন মুজিব মাসুদ (যুগান্তর), জাগরণ চাকমা (ডেইলি স্টার), নঈমুদ্দিন (রাইজিংবিডি), হুমায়ুন কবির (যুগান্তর), কামার উদ্দিন (ফ্রিল্যান্সার), প্রসেনজিত চৌধুরী (দৈনিক জনতা) এবং শিপংকর শীল (টাইমস অব বাংলাদেশ)।
বিশেষ সাধারণ সভায় সভাপতিত্ব করেন বিদায়ী কমিটির সভাপতি মুজিব মাসুদ। নতুন কমিটির নাম ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশনার সিনিয়র সাংবাদিক মেসবাহ উদ্দিন জঙ্গি চৌধুরী। এ সময় উপস্থিত ছিলেন দুই নির্বাচন কমিশনার মাসুমুর রহমান খলিলী ও সাইফ ইসলাম দিলাল।
নির্বাচন আলোচনায় অংশ নেন সিনিয়র সাংবাদিক মেসবাহ উদ্দিন জঙ্গি চৌধুরী, মোস্তফা কামাল, মাসুমুর রহমান খলিলী, সাইফ ইসলাম দিলাল ও অনুপ দস্তগীর। সভায় আরও উপস্থিত ছিলেন শাহেদ সিদ্দিকী, মোমেনা আক্তার পপি, সাইফ উদ্দিন, মুমিন উদ্দিন খালেদ প্রমুখ।