সোমবার, ০৬ জুলাই, ২০২৬
ব্রেকিং
জাতীয়

গ্রামীণ উন্নয়নে সরকারের দৃঢ় প্রতিশ্রুতি: মির্জা ফখরুল ইসলাম

গ্রামীণ উন্নয়নে সরকারের প্রতিশ্রুতি ও সিরডাপের কার্যক্রম নিয়ে মন্তব্য করেছেন মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম।

গ্রামীণ উন্নয়নে সরকারের দৃঢ় প্রতিশ্রুতি: মির্জা ফখরুল ইসলাম

স্থানীয় সরকারমন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, গ্রামীণ জনপদের উন্নয়নে সরকার বদ্ধপরিকর। সোমবার (৬ জুলাই) আন্তর্জাতিক পল্লী উন্নয়ন দিবস ও সিরডাপের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন।

মন্ত্রী জানান, পল্লী উন্নয়ন সরকারের অন্যতম প্রধান এজেন্ডা। নির্বাচনী প্রতিশ্রুতি অনুযায়ী গ্রামীণ উন্নয়নে কাজ করছে নির্বাচিত সরকার। কৃষি সহযোগিতা, কৃষি সেচ, এবং কৃষি কার্ডের মাধ্যমে গ্রামীণ কৃষকের জীবনমান উন্নয়নে প্রচেষ্টা চলছে।

তিনি আরও বলেন, ফ্যামিলি কার্ডসহ বিভিন্ন কার্ডের মাধ্যমে সাধারণ প্রান্তিক মানুষের উন্নয়নে সরকার কাজ করছে। অন্তর্ভুক্তিমূলক উন্নয়নে গুরুত্ব দেওয়ার প্রতিশ্রুতি ব্যক্ত করেন তিনি।

স্থানীয় সরকারমন্ত্রী উল্লেখ করেন, সিরডাপ গত ৫ যুগ ধরে পল্লী উন্নয়নে কাজ করে আসছে। প্রান্তিক পর্যায়ে উদ্যোক্তা সৃষ্টি এবং জলবায়ু পরিবর্তন মোকাবিলায় সিরডাপের কার্যক্রম অব্যাহত রয়েছে।

বিজ্ঞাপন