সোমবার, ০৬ জুলাই, ২০২৬
ব্রেকিং
জাতীয়

স্পিকার হাফিজ উদ্দিন আহমদ দেশে ফিরেছেন খামেনির জানাজা শেষে

স্পিকার হাফিজ উদ্দিন আহমদ খামেনির জানাজা শেষে দেশে ফিরেছেন।

স্পিকার হাফিজ উদ্দিন আহমদ দেশে ফিরেছেন খামেনির জানাজা শেষে

জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনির জানাজায় অংশগ্রহণ শেষে দেশে ফিরেছেন। তিনি রোববার রাত ১১টায় ঢাকায় হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান।

স্পিকার ২ জুলাই তেহরানের উদ্দেশে ঢাকা ত্যাগ করেন। সেখানে তিনি আয়াতুল্লাহ আলী খামেনির জন্য আয়োজিত রাষ্ট্রীয় জানাজা ও শেষকৃত্যানুষ্ঠানে বাংলাদেশের পক্ষ থেকে শ্রদ্ধা জ্ঞাপন করেন।

তেহরানের গ্র্যান্ড মসাল্লায় আয়োজিত এ অনুষ্ঠানে স্পিকার আলী খামেনির বিদেহী আত্মার জন্য দোয়া করার পাশাপাশি ইরানের রাষ্ট্রপতি মাসুদ পেজেশকিয়ানসহ উচ্চপদস্থ নেতৃবৃন্দের সাথে সাক্ষাৎ করেন। তিনি বাংলাদেশ সরকার ও জনগণের পক্ষ থেকে শোকসন্তপ্ত ইরানি জাতির প্রতি সহমর্মিতা প্রকাশ করেন।

স্পিকার হাফিজ উদ্দিন আহমদ ইরান ও মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যে স্বাক্ষরিত শান্তি সমঝোতা স্মারক বাস্তবায়নে ইরানের স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফের গঠনমূলক ভূমিকার প্রশংসা করেন। তিনি গালিবাফকে সুবিধাজনক সময়ে বাংলাদেশ সফরের জন্য আনুষ্ঠানিক আমন্ত্রণ জানান।

আয়াতুল্লাহ খামেনি ১৯৩৯ সালের ১৯ এপ্রিল মাশহাদে জন্মগ্রহণ করেন এবং ২০২৬ সালের ২৮ ফেব্রুয়ারি শাহাদাত বরণ করেন। মৃত্যুকালে তার বয়স ছিল ৮৬ বছর।

বিজ্ঞাপন