সোমবার, ০৬ জুলাই, ২০২৬
ব্রেকিং
জাতীয়

উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্পে পাহাড়ধসে ৬ জনের মৃত্যু

উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্পে পাহাড়ধসে ৬ জনের মৃত্যু, আহতদের উদ্ধার করা হচ্ছে।

উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্পে পাহাড়ধসে ৬ জনের মৃত্যু

কক্সবাজারের উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্পে পাহাড় ধসে অন্তত ৬ জনের মৃত্যু হয়েছে। সোমবার রাত সাড়ে ৩টার দিকে উখিয়ার ১৫ ও ১১ নম্বর ক্যাম্পে এই দুর্ঘটনা ঘটে।

এ ঘটনার খবর পেয়ে গভীর রাতেই উদ্ধার অভিযান শুরু করে ফায়ার সার্ভিস, এপিবিএন এবং স্থানীয় স্বেচ্ছাসেবীরা। টানা ভারী বর্ষণের কারণে পাহাড়ের মাটি নরম হয়ে এই ধসের ঘটনা ঘটেছে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস।

ক্যাম্প কর্তৃপক্ষ জানায়, ধ্বংসস্তূপ থেকে বেশ কয়েকজনকে জীবিত ও আহত অবস্থায় উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা গুরুতর বলে জানা গেছে।

ফায়ার সার্ভিসের কর্মকর্তারা জানান, হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে। প্রতি বছর বর্ষাকালে পাহাড়ের ঢালে ঝুঁকিপূর্ণভাবে বসবাসকারী লাখো রোহিঙ্গারা এমন পাহাড়ধসের আতঙ্কে থাকেন।

বিজ্ঞাপন