সোমবার, ০৬ জুলাই, ২০২৬
ব্রেকিং
জাতীয়

হাতিয়ায় ফেরি ও সি-ট্রাকসহ নৌ চলাচল বন্ধ

হাতিয়ায় বঙ্গোপসাগরের লঘুচাপের কারণে নৌ চলাচল বন্ধ রয়েছে।

হাতিয়ায় ফেরি ও সি-ট্রাকসহ নৌ চলাচল বন্ধ

বঙ্গোপসাগরে সৃষ্ট লঘুচাপের কারণে নদী উত্তাল থাকায় নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়ায় ফেরি, সি-ট্রাকসহ সব ধরনের নৌ চলাচল বন্ধ রয়েছে।

হাতিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রাসেল ইকবাল বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, আবহাওয়া অধিদপ্তর উপকূলে ৩ নম্বর সতর্কতা সংকেত জারি করায় রোববার সকাল থেকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত সব ধরনের নৌযান চলাচল বন্ধ রাখতে বলা হয়েছে।

সতর্কতা সংকেত তুলে নেওয়ার পর নৌ যোগাযোগ স্বাভাবিক হবে বলে আশা করা হচ্ছে।

এদিকে, নৌ পারাপার বন্ধ থাকায় গত দুইদিনের উপকূলীয় নৌ বন্দর হাতিয়ার নলচিরা ও চেয়ারম্যান ঘাটে পণ্যবাহী ট্রাক ও কাভার্ড ভ্যানের দীর্ঘ লাইন লেগে আছে। এতে দুই প্রান্তে ঘাটে আটকা পড়েছেন শত শত যাত্রী।

বিজ্ঞাপন