প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ করেছেন ইন্টারন্যাশনাল এজেন্সি ফর প্রিভেনশন অব ব্লাইন্ডনেস (আইএপিবি) এর প্রধান নির্বাহী কর্মকর্তা পিটার হল্যান্ড। এই সাক্ষাৎ অনুষ্ঠিত হয় সোমবার (৬ জুলাই) সকাল ১১টা ৩০ মিনিটে সচিবালয়ের মন্ত্রিপরিষদ বিভাগে।
সাক্ষাৎকালে বাংলাদেশে চক্ষুস্বাস্থ্যসেবার উন্নয়ন, অন্ধত্ব প্রতিরোধ, দৃষ্টিপ্রতিবন্ধিতা হ্রাস এবং এ খাতে পারস্পরিক সহযোগিতা বৃদ্ধির বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়।
এ সময় স্বাস্থ্য প্রতিমন্ত্রী ড. এম এ মুহিতও উপস্থিত ছিলেন। সাক্ষাত্কালে উভয় পক্ষই এই বিষয়গুলোতে কার্যকর পদক্ষেপ গ্রহণের গুরুত্ব তুলে ধরেন।
পরে বাংলাদেশ সচিবালয়ে অনুষ্ঠিত এক ব্রিফিংয়ে স্বাস্থ্য প্রতিমন্ত্রী ড. এম এ মুহিত এবং আইএপিবি এর প্রধান নির্বাহী কর্মকর্তা পিটার হল্যান্ড বৈঠকের বিভিন্ন দিক তুলে ধরেন।