রবিবার, ২২ নভেম্বর, ২০২৬
ব্রেকিং
জাতীয়

কপ-৩১ সম্মেলনে বাংলাদেশ নিশ্চিত করেছে ৬০ মিলিয়ন ডলারের অর্থায়ন

কপ-৩১ সম্মেলনে বাংলাদেশ ৬০ মিলিয়ন ডলারের অর্থায়ন নিশ্চিত করেছে, জানিয়েছে ড. সাইমুম পারভেজ।

কপ-৩১ সম্মেলনে বাংলাদেশ নিশ্চিত করেছে ৬০ মিলিয়ন ডলারের অর্থায়ন

কপ-৩১ জলবায়ু সম্মেলনে বাংলাদেশ শর্তহীনভাবে প্রায় ৬০ মিলিয়ন মার্কিন ডলারের অর্থায়ন নিশ্চিত করেছে। প্রধানমন্ত্রীর বন, পরিবেশ ও জলবায়ুবিষয়ক বিশেষ সহকারী ড. সাইমুম পারভেজ এ তথ্য জানিয়েছেন।

তিনি জানান, সম্মেলনের প্রেক্ষাপটে আরও ২০ মিলিয়ন ডলারের অর্থায়ন প্রক্রিয়াধীন রয়েছে। রোববার (২২ নভেম্বর) ভোরে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের ভিআইপি টার্মিনালে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে তিনি এসব তথ্য তুলে ধরেন।

ড. পারভেজ বলেন, প্রধানমন্ত্রীর সরাসরি উপস্থিতি এবং ৪৮ ঘণ্টার কূটনৈতিক তৎপরতার মাধ্যমে বাংলাদেশের দাবিগুলো আন্তর্জাতিক পরিসরে জোরালোভাবে তুলে ধরা সম্ভব হয়েছে। ক্লাইমেট ইনভেস্টমেন্ট ফান্ড ও গ্লোবাল শিল্ড থেকে এই অর্থায়ন নিশ্চিত হয়েছে।

তিনি আরও জানান, বাংলাদেশ ম্যানগ্রোভ অ্যালায়েন্সেও যুক্ত হয়েছে।

ব্রিফিংয়ে দেশের সাম্প্রতিক রাজনৈতিক পরিস্থিতি নিয়েও আলোচনা করেন ড. সাইমুম পারভেজ। তিনি দাবি করেন, নিষিদ্ধ আওয়ামী লীগ এখন আর একটি রাজনৈতিক দল নয়; বরং এটি একটি জনবিচ্ছিন্ন ‘কাল্টে’ পরিণত হয়েছে।

গণহত্যার পরেও অনুশোচনার অভাব উল্লেখ করে তিনি বলেন, এ কারণে কোনো সমঝোতার সুযোগ নেই। ক্ষমতার ভাগাভাগি নিয়ে রাজনৈতিক দলগুলোর মধ্যে মতভিন্নতা থাকলেও আওয়ামী লীগের বিরুদ্ধে সবাই ঐক্যবদ্ধ। অপরাধের সঙ্গে জড়িত প্রত্যেককে বিচারের আওতায় আনা হবে বলেও জানান তিনি।

বিজ্ঞাপন