রবিবার, ২২ নভেম্বর, ২০২৬
ব্রেকিং
জাতীয়

ইন্দোনেশিয়ায় মিষ্টির কারখানায় অগ্নিকাণ্ডে আহত ৪, ৩৯ জন নিখোঁজ

জাকার্তায় মিষ্টির কারখানায় অগ্নিকাণ্ড, আহত ৪ এবং ৩৯ জন নিখোঁজ।

ইন্দোনেশিয়ায় মিষ্টির কারখানায় অগ্নিকাণ্ডে আহত ৪, ৩৯ জন নিখোঁজ

ইন্দোনেশিয়ার রাজধানী জাকার্তার পশ্চিমাঞ্চলে একটি মিষ্টি তৈরির কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনায় চারজন আহত হয়েছেন। স্থানীয় উদ্ধার ও অনুসন্ধান সংস্থার কর্মকর্তা রিজকি দিউয়ান্তো আজ রোববার এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছেন।

এ ঘটনায় ৩৯ জন নিখোঁজ রয়েছেন বলে জানা গেছে। নিখোঁজদের সন্ধানে উদ্ধার অভিযান চালাচ্ছেন উদ্ধারকর্মীরা। রিজকি দিউয়ান্তো বলেন, ‘এখন পর্যন্ত ৩৯ জন নিখোঁজ রয়েছেন। তাদের খুঁজে বের করতে অভিযান চলছে।’

অগ্নিকাণ্ডের কারণ এখনও জানা যায়নি। তবে স্থানীয় কর্তৃপক্ষ ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কাজ শুরু করেছে। আহতদের চিকিৎসার জন্য নিকটবর্তী হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।

বিজ্ঞাপন