সোমবার, ০৩ আগস্ট, ২০২৬
ব্রেকিং
আন্তর্জাতিক

ইন্দোনেশিয়ায় ফেরিতে আগুনে ৫ জন নিহত, ৪১ জন নিখোঁজ

ইন্দোনেশিয়ার ফেরিতে অগ্নিকাণ্ডের ঘটনায় ৫ জন নিহত, ৪১ জন নিখোঁজ।

ইন্দোনেশিয়ায় ফেরিতে আগুনে ৫ জন নিহত, ৪১ জন নিখোঁজ

ইন্দোনেশিয়ার মাঝসাগরে একটি যাত্রীবাহী ফেরিতে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে, যাতে অন্তত পাঁচজন নিহত হয়েছে এবং ৪১ জন এখনও নিখোঁজ রয়েছে।

রোববার (২ আগস্ট) দেশটির জাতীয় অনুসন্ধান ও উদ্ধার সংস্থা ‘বাসার্নাস’ এর বরাতে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি এ তথ্য নিশ্চিত করেছে। ফেরিটিতে মোট ২৭১ জন যাত্রী ও ক্রু ছিল, এর মধ্যে ২২৫ জনকে জীবিত উদ্ধার করা সম্ভব হয়েছে।

‘কেএমপি মুতিয়ারা সেন্টোসা ২’ নামক ফেরিটি পূর্ব জাভার সুরাবায়া থেকে দক্ষিণ সুলাওয়েসির মাকাসার শহরের দিকে যাচ্ছিল। মাদুরা দ্বীপের কাছে পৌঁছানোর পর হঠাৎ করে ফেরিটিতে আগুন ধরে যায়।

ফেরির ক্যাপ্টেন দ্রুত অগ্নিকাণ্ডের বার্তা পাঠালেও কিছুক্ষণ পরেই তার সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। স্থানীয় সংবাদমাধ্যম আইনিউজের প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, ফেরির উপরিভাগ ধোঁয়া ও আগুনে আচ্ছন্ন হয়ে পড়ে।

জীবন বাঁচাতে শত শত যাত্রী লাইফ জ্যাকেট পরে জাহাজের ডেকে জড়ো হন এবং অনেকে সমুদ্রে ঝাঁপিয়ে পড়েন। পরে আশপাশের বাণিজ্যিক জাহাজ ও উদ্ধারকারী দলের সদস্যরা লাইফবোটে ভেসে থাকা অনেককে উদ্ধার করেন।

বিজ্ঞাপন