মঙ্গলবার, ২৭ অক্টোবর, ২০২৬
ব্রেকিং
শিক্ষা

চোখের স্বাস্থ্য খাতে ৫ বছরে ১৩০ মিলিয়ন ডলার ব্যয়ের ঘোষণা প্রধানমন্ত্রী রহমানের

চোখের স্বাস্থ্য খাতে ১৩০ মিলিয়ন ডলার ব্যয়ের ঘোষণা দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

চোখের স্বাস্থ্য খাতে ৫ বছরে ১৩০ মিলিয়ন ডলার ব্যয়ের ঘোষণা প্রধানমন্ত্রী রহমানের

প্রধানমন্ত্রী তারেক রহমান আগামী ৫ বছরে চোখের স্বাস্থ্য খাতে ১৩০ মিলিয়ন ডলার ব্যয়ের প্রতিশ্রুতি দিয়েছেন।

স্বাস্থ্য প্রতিমন্ত্রী ড. এম এ মুহিত জানান, এর মধ্যে ৬০ মিলিয়ন ডলার বিদেশি এনজিওগুলোর মাধ্যমে সংগ্রহ করা হবে, যা দেশের ন্যাশনাল আই কেয়ার উন্নয়নে বিনিয়োগ করা হবে।

তিনি সোমবার (২৬ অক্টোবর) সকালে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে এস জি এম চৌধুরী সেমিনার হলে এক আলোচনা সভায় এ তথ্য জানান।

স্বাস্থ্য প্রতিমন্ত্রী বলেন, বর্তমানে দেশে প্রায় ১০টি আন্তর্জাতিক এনজিও রয়েছে, যারা সরকারের সাথে যৌথভাবে কাজ করে একটি ন্যাশনাল আই হেলথ প্রোগ্রাম বাস্তবায়নের উদ্যোগ নিয়েছে।

আগামী বিশ্ব স্বাস্থ্য অ্যাসেম্বলিতে সেরিব্রাল পালসিতে আক্রান্ত শিশুদের অধিকার, চিকিৎসা ও পুনর্বাসন নিশ্চিত করতে একটি দীর্ঘমেয়াদি প্রস্তাব তোলার প্রথম পদক্ষেপ নেওয়া হয়েছে বলেও জানান তিনি।

বিজ্ঞাপন