সোমবার, ২৬ অক্টোবর, ২০২৬
ব্রেকিং
শিক্ষা

জামায়াতের আমিরের দাবি: সাধারণ শিক্ষায় ধর্মীয় ও নৈতিক শিক্ষা যুক্ত করা হোক

জামায়াতের আমির ডা. শফিকুর রহমান ধর্মীয় শিক্ষা যুক্ত করার দাবি জানালেন।

জামায়াতের আমিরের দাবি: সাধারণ শিক্ষায় ধর্মীয় ও নৈতিক শিক্ষা যুক্ত করা হোক

দেশের সব মাদরাসার মানোন্নয়ন ও সাধারণ শিক্ষাব্যবস্থায় ধর্মীয় ও নৈতিক শিক্ষা সংযুক্ত করার দাবি জানিয়েছেন জামায়াতের আমির ডা. শফিকুর রহমান। সোমবার (২৬ অক্টোবর) সকালে চীন-মৈত্রী সম্মেলন কেন্দ্রে ১৪তম হিফজুল কোরআন অ্যাওয়ার্ড অনুষ্ঠানে তিনি এ দাবি জানান।

এ সময় ডা. শফিকুর রহমান অভিযোগ করেন, কৌশলে মাদরাসাগুলোকে স্কুলে পরিণত করার চেষ্টা চলছে। তিনি বলেন, "সরকারি আলিয়া মদরাসাগুলোতে ভুতুড়ে পরিবেশ বিরাজ করছে এবং সিলেবাস সংকুচিত করা হয়েছে।"

পুরুষদের পাশাপাশি নারী শিক্ষার্থীদের কুরআনে হাফেজ হওয়া ইতিবাচক বলে মন্তব্য করেন তিনি। এই অনুষ্ঠানে সারাদেশ থেকে ১৭৫৭ জন কুরআনে হাফেজ ও তাদের বাবা-মাকে পুরস্কৃত করা হয়।

একই সাথে শিক্ষার্থীরা কুরআনের আলোকে জীবনযাপন ও নিয়মিত চর্চা করার শপথ বাক্যও পাঠ করেন।

বিজ্ঞাপন