ঢাকায় কর্মরত জাতীয় গণমাধ্যমের শিক্ষাবিষয়ক রিপোর্টারদের সংগঠন এডুকেশন রিপোর্টার্স অ্যাসোসিয়েশন, বাংলাদেশের (ইরাব) ২০২৬-২৮ মেয়াদের কার্যনির্বাহী কমিটির নির্বাচনে সভাপতি নির্বাচিত হয়েছেন মীর মোহাম্মদ জসিম।
যৌথভাবে সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন নিউএজ পত্রিকার সিনিয়র রিপোর্টার সোলাইমান সালমান ও আগামী সময় পত্রিকার উপপ্রধান প্রতিবেদক নূর মোহাম্মদ। শুক্রবার (২৩ অক্টোবর) ঢাকার অদূরে একটি রিসোর্টে সংগঠনটির সাধারণ সভায় নতুন কমিটি নির্বাচিত হয়।
নতুন কমিটির সদস্যরা আগামী দুই বছর দায়িত্ব পালন করবেন। সাধারণ সম্পাদক পদে ১ বছর করে দায়িত্ব পালন করবেন সালমান ও নূর। কমিটির অন্যান্য পদে নির্বাচিতরা হলেন সহ-সভাপতি মতিউর রহমান (নয়াদিগন্ত), যুগ্ম সাধারণ সম্পাদক আসিফ হাসান কাজল (খবরের কাগজ), কোষাধ্যক্ষ নাজিউর রহমান সোহেল (বাংলাদেশ সংবাদ সংস্থা), সাংগঠনিক সম্পাদক হুমায়ুন কবির (দৈনিক যুগান্তর) এবং দফতর ও প্রচার সম্পাদক হাসান আদিব (জাগো নিউজ)।
এছাড়া কার্যনির্বাহী কমিটির সদস্য নির্বাচিত হয়েছেন পিয়াস সরকার (দৈনিক মানবজমিন) ও ফরহাদ বিন নূর (স্টার নিউজ)। নির্বাচনে প্রধান নির্বাচন কমিশনারের দায়িত্ব পালন করেন ইউএনবির বিশেষ প্রতিনিধি ও বাংলাদেশ সেক্রেটারিয়েট রিপোর্টার্স ফোরামের সভাপতি মাসউদুল হক।
নির্বাচন কমিশনের অন্য সদস্য ছিলেন ইরাবের সাবেক সভাপতি সাব্বির নেওয়াজ ও সাবেক সভাপতি নিজামুল হক। বার্ষিক সাধারণ সভায় সভাপতিত্ব করেন বিদায়ী কমিটির সভাপতি ও ইনকিলাবের প্রধান প্রতিবেদক ফারুক হোসাইন। সভায় সদস্যদের কল্যাণে 'কল্যাণ ফান্ড' গঠনের সিদ্ধান্ত অনুমোদন করা হয়।