রবিবার, ২৫ অক্টোবর, ২০২৬
ব্রেকিং
শিক্ষা

এইচএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ ২৯ অক্টোবর

২৯ অক্টোবর ২০২৬ সালের এইচএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশের তারিখ জানালো আন্ত:শিক্ষা সমন্বয় বোর্ড।

এইচএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ ২৯ অক্টোবর

২৯ অক্টোবর ২০২৬ সালের এইচএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশ করা হবে বলে জানিয়েছে আন্ত:শিক্ষা সমন্বয় বোর্ড।

শনিবার (২৪ অক্টোবর) রাতে আন্তঃশিক্ষা সমন্বয় বোর্ড কমিটির সভাপতি ও ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক সৈয়দ আক্তারুজ্জামান এ তথ্য নিশ্চিত করেছেন।

এর আগে, শিক্ষা বোর্ডগুলোর পক্ষ থেকে ২৫ থেকে ২৯ অক্টোবরের মধ্যে ফল প্রকাশের জন্য শিক্ষা মন্ত্রণালয়ে প্রস্তাব পাঠানো হয়েছিল। সেই অনুযায়ী ২৯ অক্টোবর ফল প্রকাশের তারিখ নির্ধারণ করা হয়েছে।

এ বছর ২ জুলাই থেকে ৮ আগস্ট পর্যন্ত সারাদেশে এইচএসসি ও সমমানের পরীক্ষা অনুষ্ঠিত হয়। তবে, বন্যা ও ভারী বৃষ্টিপাতের কারণে চট্টগ্রামসহ কয়েকটি বোর্ডের পরীক্ষা অনুষ্ঠিত হতে আরও সময় লাগে।

উল্লেখ্য, দেশের ৯টি সাধারণ শিক্ষা বোর্ড, বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড এবং বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ডের অধীনে এবারের এইচএসসি ও সমমানের পরীক্ষায় অংশ নেয় ৯ হাজার ৪৩৯টি প্রতিষ্ঠানের ১২ লাখ ৭০ হাজার ৫৮৩ জন শিক্ষার্থী।

বিজ্ঞাপন