শনিবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৬
ব্রেকিং
অর্থনীতি

উচ্চ সুদেও এনজিওগুলোর ঋণ আদায়, হাজার কোটি উদ্বৃত্ত তহবিল

এনজিওগুলোর ঋণ আদায় প্রায় শতভাগ, উদ্বৃত্ত তহবিল হাজার কোটি টাকার বেশি।

উচ্চ সুদেও এনজিওগুলোর ঋণ আদায়, হাজার কোটি উদ্বৃত্ত তহবিল

দেশের ব্যাংকিং খাতের সংকটের মাঝে ক্ষুদ্র ঋণভিত্তিক এনজিওগুলোর ঋণ আদায় প্রক্রিয়া উল্টো চিত্র তুলে ধরছে। ব্যাংকিং খাতের প্রতি মানুষের আস্থা কমলেও, এনজিওগুলোতে ঋণ আদায় প্রায় শতভাগ বলে জানা গেছে।

মাইক্রো ক্রেডিট রেগুলেটরি অথরিটির তথ্য অনুযায়ী, ২০২৫ সালের ৩০ জুন পর্যন্ত দেশের শীর্ষ এনজিওগুলোর হাতে রয়েছে ২৫ হাজার কোটি টাকার বেশি উদ্বৃত্ত তহবিল। এই তালিকায় প্রথম স্থানে রয়েছে বেসরকারি উন্নয়ন সংস্থা-আশা, এরপর ব্র্যাক এবং তৃতীয় স্থানে ব্যুরো বাংলাদেশ।

এছাড়া সাজেদা ফাউন্ডেশন, সিদীপ, প্রত্যাশী, পদক্ষেপ ও সিএসএস’র প্রত্যেকের উদ্বৃত্ত তহবিল ৪০০ কোটির বেশি। ঋণ বিতরণে ব্র্যাক সর্বাধিক সফল, যার পরিমাণ ৪৩ হাজার ৭০০ কোটি টাকার বেশি।

ব্যুরো বাংলাদেশের নির্বাহী পরিচালক জাকির হোসেন জানান, ক্ষুদ্র ঋণ প্রতিষ্ঠানগুলোর ঋণ আদায়ে তৎপরতা বেশি থাকায় খেলাপির তুলনায় সাফল্য বেশি।

বিশ্লেষকরা বলেন, ক্ষুদ্র ঋণ গ্রামীণ অর্থনীতিকে শক্তিশালী করলেও, এর সুফল প্রতিষ্ঠানগুলোর তহবিলে সীমাবদ্ধ না থাকার জন্য সমন্বিত উদ্যোগ প্রয়োজন।

এদিকে, আয়কর আইন অনুযায়ী, এনজিওগুলোর ক্ষুদ্র ঋণ কার্যক্রম থেকে অর্জিত সুদ ও সার্ভিস চার্জ করমুক্ত, ফলে তাদের করপোরেট কর দিতে হয় না।

বিজ্ঞাপন