রাজধানী ঢাকার কাঁচাবাজারে সপ্তাহের ব্যবধানে বেড়েছে ডিমের দাম। বর্তমানে প্রতি ডজন ডিম বিক্রি হচ্ছে ১৬০ টাকায়।
এছাড়া, প্রায় সব ধরনের সবজির দামও বেড়েছে। বাজারভেদে বেগুনের দাম প্রতি কেজিতে ১০০ থেকে ১২০ টাকায় বিক্রি হচ্ছে। ঢেঁড়স ও পটল ৬০ টাকায়, করলা ও কাকরোল ৮০ টাকায় এবং কাঁচামরিচ ১২০ টাকায় বিক্রি হচ্ছে।
চালকুমড়া ও লাউয়ের দাম ৪০ টাকায় রয়েছে।
সরবরাহ সংকটের কারণে সয়াবিন তেলের বাজারে অস্থিরতা দেখা দিয়েছে। বোতলজাত তেল প্রতি লিটার বিক্রি হচ্ছে ২০০ টাকায়।
ব্রয়লার মুরগির দাম কেজিতে বেড়ে ১৯০ থেকে ২০০ টাকায় পৌঁছেছে, আর সোনালি মুরগির দাম ৩২০ টাকা কেজি।
মাছের বাজারেও ভোক্তাদের জন্য সুখবর নেই। ইলিশ মাছের দাম প্রতি কেজিতে প্রায় ২ হাজার ৬০০ টাকা। সার্বিকভাবে রাজধানীর বাজারে ভোক্তাদের জন্য পরিস্থিতি অস্বস্তিকর বলে মনে হচ্ছে।