মঙ্গলবার, ২১ জুলাই, ২০২৬
ব্রেকিং
অর্থনীতি

বিশ্বকাপ ফাইনালের টিকিটের দাম ৭৪ লাখ টাকায় পৌঁছেছে

বিশ্বকাপ ফাইনালের টিকিটের দাম ৭৪ লাখ টাকায় পৌঁছেছে, যা নিয়ে ব্যাপক আলোচনা চলছে।

বিশ্বকাপ ফাইনালের টিকিটের দাম ৭৪ লাখ টাকায় পৌঁছেছে

বিশ্বকাপ ফাইনালের টিকিটের দাম নিয়ে আলোচনা তীব্র হয়েছে, যেখানে দাম এখন ৭৪ লাখ টাকায় পৌঁছেছে। ফাইনালের টিকিট বিক্রি হচ্ছে ১০ হাজার থেকে ৬০ হাজার মার্কিন ডলারের মধ্যে।

শনিবার (১৮ জুলাই) ফিফার অফিসিয়াল টিকিটিং ওয়েবসাইটে গোলপোস্টের পেছনের গ্যালারির সবচেয়ে কম দামের টিকিটের মূল্য ছিল ৬,৪১১.২৫ ডলার, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ৮ লাখ টাকা। তবে কয়েক ঘণ্টার মধ্যে সব টিকিট সোল্ড আউট হয়ে যায়।

এ সময় সবচেয়ে কম দামের টিকিটের মূল্য প্রায় ১০ হাজার ডলারে পৌঁছে যায়। স্টেডিয়ামের আপার ডেকের কর্নার অংশের টিকিটের দাম বাংলাদেশি মুদ্রায় প্রায় ১২ লাখ টাকা। মাঠের কাছাকাছি আসনের টিকিট কিনতে গুনতে হচ্ছে প্রায় ১৬ হাজার ডলার।

বিশেষ হসপিটালিটি প্যাকেজের টিকিটের মূল্য ৬০ হাজার ডলারে পৌঁছেছে, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ৭৪ লাখ টাকার সমান।

টিকিট পুনর্বিক্রয় প্ল্যাটফর্ম সিটগিক ও স্টাবহাবে একই প্রবণতা দেখা গেছে, যেখানে আপার ডেকের টিকিটের দাম শুরু হচ্ছে প্রায় ১০ হাজার ডলার থেকে। লোয়ার বোলের কিছু আসনের মূল্য পৌঁছেছে প্রায় ৩৫ হাজার ডলারে।

রোববার (১৯ জুলাই) বাংলাদেশ সময় দিবাগত রাত ১টায় মেটলাইফ স্টেডিয়ামে আর্জেন্টিনা ও স্পেনের মধ্যে মেগা ফাইনাল অনুষ্ঠিত হবে।

বিজ্ঞাপন