শনিবার, ০৫ সেপ্টেম্বর, ২০২৬
ব্রেকিং
চুয়াডাঙ্গায় ছাত্রীকে ধর্ষণের অভিযোগে মহিলা মাদ্রাসার শিক্ষক আটক টরন্টোতে শক্তিশালী ঝড়, হাজার হাজার বাসিন্দা বিদ্যুৎহীন মিনিয়াপোলিসে অ্যাপার্টমেন্টে বন্দুক হামলা, নিহত ৩ নেপাল-চীন সীমান্তে ভূমিধসে মৃত্যু বেড়ে ১,২৪৩, নিখোঁজ ৪,৫০০ মিনিয়াপোলিসে বন্দুকধারীর হামলায় দুই নিহত, তিন পুলিশ আহত ইরানে মার্কিন হামলায় নিহতের সংখ্যা ১৯, ট্রাম্পের নতুন হামলার হুমকি নেপালে বন্যা-ভূমিধসে প্রাণহানি ১ হাজার ১২৭, নিখোঁজ ৪ হাজার ৮০০ ইরান-আমেরিকা নতুন হামলা: সর্বশেষ আক্রমণে কাদের ক্ষতি হলো? উত্তরাখণ্ডে বৃষ্টি ও ভূমিধসে ৭ জনের মৃত্যু, ১৭২ সড়ক বন্ধ ইস্তাম্বুলের কাছে জাহাজ সংঘর্ষ, ১০ নাবিক নিখোঁজ
খেলাধুলা

বিশ্বকাপ ফাইনালের টিকিটের দাম রেকর্ড উচ্চতায় পৌঁছেছে

বিশ্বকাপ ফাইনালের টিকিটের দাম রেকর্ড উচ্চতায় পৌঁছেছে, গড় মূল্য ১১ হাজার ৩২৭ ডলার।

বিশ্বকাপ ফাইনালের টিকিটের দাম রেকর্ড উচ্চতায় পৌঁছেছে

বিশ্বকাপ ফাইনাল ম্যাচ মানেই জমজমাট প্রতিদ্বন্দ্বিতা। তবে আর্জেন্টিনা ও স্পেনের এবারের ফাইনাল কেবল মাঠের লড়াই নয়, বরং নতুন বাণিজ্যিক রেকর্ডও গড়েছে।

যুক্তরাষ্ট্রের নিউ জার্সির মেটলাইফ স্টেডিয়ামে অনুষ্ঠিত এই ফাইনালের টিকিটের দাম রেকর্ড উচ্চতায় পৌঁছেছে। যুক্তরাষ্ট্রভিত্তিক টিকিট বিক্রির প্ল্যাটফর্ম টিকপিকের তথ্য অনুযায়ী, ফাইনালের টিকিটের গড় ক্রয়মূল্য বেড়ে দাঁড়িয়েছে ১১ হাজার ৩২৭ ডলার, যা বাংলাদেশের হিসেবে প্রায় ১৪ লাখ টাকা।

স্টেডিয়ামের ধারণক্ষমতা প্রায় ৮৩ হাজার দর্শক। এই পরিমাণ দর্শক ধরে টিকিটের গড়মূল্যের ভিত্তিতে, শুধুমাত্র ফাইনালের টিকিট বিক্রি থেকেই আয় হতে পারে প্রায় ১১ হাজার ৫৮৫ কোটি টাকা।

ফাইনালের সবচেয়ে সস্তা টিকিটের দাম প্রায় ৯ লাখ ৪৫ হাজার টাকা, এবং সবচেয়ে দামি টিকিট কিনতে গুনতে হচ্ছে ৩৫ লাখ টাকারও বেশি। টিকিট বিক্রির এই বড় লাফের পেছনে রয়েছে ‘রিসেল’ বা পুনর্বিক্রি পদ্ধতি।

ফিফার নির্ধারিত সর্বোচ্চ মূল্য ছিল ১০ হাজার ৯৯০ ডলার। তবে চাহিদা বাড়ার সাথে সাথে সেই দাম এখন প্রায় তিন গুণ বেড়ে গেছে। বিশ্বকাপ ফাইনাল সব সময়ই আবেগের মঞ্চ, কিন্তু এবার সেই আবেগের সঙ্গে যুক্ত হয়েছে বিশাল বাণিজ্যিক মূল্য।

বিজ্ঞাপন