মঙ্গলবার, ২৫ আগস্ট, ২০২৬
ব্রেকিং
অর্থনীতি

শিল্পের গ্যাস সংকটের প্রভাব ব্যাংকিং খাতে

শিল্পের গ্যাস সংকট ব্যাংকিং খাতে খেলাপি ঋণের ঝুঁকি বাড়াচ্ছে।

শিল্পের গ্যাস সংকটের প্রভাব ব্যাংকিং খাতে

শিল্পে গ্যাস সংকটের প্রভাব ব্যাংক খাতেও পড়তে শুরু করেছে। নিয়মিত গ্যাস না পাওয়ায় অনেক কারখানার উৎপাদন ৪০ শতাংশ পর্যন্ত কমেছে এবং কিছু প্রতিষ্ঠান বন্ধ রয়েছে। এর ফলে উদ্যোক্তারা আয় কমে যাওয়ায় ঋণের কিস্তি পরিশোধে সমস্যার সম্মুখীন হচ্ছেন।

ব্যাংকিং খাতে খেলাপি ঋণের পরিমাণ ইতিমধ্যে ৬ লাখ কোটি টাকার কাছাকাছি পৌঁছেছে। উদ্যোক্তাদের জন্য ১ শতাংশ ডাউনপেমেন্টে ঋণ পুনঃতফসিলের সুযোগ থাকলেও নগদ অর্থের অভাবে অনেকেই সেটি নিতে পারছেন না।

ডিসিসিআই সভাপতি তাসকিন আহমেদ জানান, জ্বালানি সংকটের কারণে প্রতিদিন ২ হাজার কোটি টাকার মতো ক্ষতি হচ্ছে। উৎপাদন কমলেও সময়মতো মজুরি, সার্ভিস চার্জ ও ঋণের সুদ দিতে হচ্ছে। ফলে ঋণ পরিশোধের সক্ষমতা কমে যাচ্ছে, যা খেলাপি ঋণের ঝুঁকি বাড়াচ্ছে।

গেল মার্চ মাস পর্যন্ত ব্যাংকিং খাতে খেলাপি ঋণের পরিমাণ ছিল প্রায় ৬ লাখ কোটি টাকা। বাংলাদেশ ব্যাংক ১ শতাংশ ডাউনপেমেন্টে পুনঃতফসিলের পথ খুলে দিলেও উদ্যোক্তাদের আয় না থাকায় এই সুযোগও হাতছাড়া হচ্ছে।

খাত সংশ্লিষ্টরা সতর্ক করেছেন যে, দ্রুত গ্যাস সরবরাহ স্বাভাবিক না হলে শুধু শিল্প খাত নয়, পুরো ব্যাংকিং ব্যবস্থাও আরো ক্ষতিগ্রস্ত হবে।

বিজ্ঞাপন