মঙ্গলবার, ২৫ আগস্ট, ২০২৬
ব্রেকিং
অর্থনীতি

২০২৪ সালের রাজনৈতিক পরিবর্তনের পর বাংলাদেশ-ভারত বাণিজ্যে বিধিনিষেধ

২০২৪ সালের রাজনৈতিক পরিবর্তনের পর বাংলাদেশ ও ভারতের বাণিজ্যে কিছু বিধিনিষেধ এসেছে বলে জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী।

২০২৪ সালের রাজনৈতিক পরিবর্তনের পর বাংলাদেশ-ভারত বাণিজ্যে বিধিনিষেধ

বাংলাদেশের বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির জানিয়েছেন, ২০২৪ সালে রাজনৈতিক পট পরিবর্তনের পর বাংলাদেশ ও ভারতের মধ্যে আন্তঃবাণিজ্যে কিছু বিধিনিষেধ এসেছে।

সোমবার (২৪ আগস্ট) সচিবালয়ে বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাইকমিশনার দীনেশ ত্রিবেদীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ শেষে তিনি এই তথ্য জানান। মুক্তাদির বলেন, "দুই দেশের জনগণ ও অর্থনৈতিক স্বার্থের জন্য এসব বিষয় পর্যালোচনা করে বাণিজ্য সম্পর্ক এগিয়ে নেওয়া প্রয়োজন।"

মন্ত্রী আরও উল্লেখ করেন, আন্তর্জাতিক বাণিজ্যে নানা ধরনের বিধিনিষেধ থাকা সত্ত্বেও গত বছর ভারত ও বাংলাদেশের মধ্যে প্রায় ১৩ বিলিয়ন ডলারের বাণিজ্য হয়েছে। তিনি বলেন, "এতে বোঝা যায়, অনেক সময় অর্থনৈতিক স্বার্থ অন্য অনেক বিষয়কে ছাড়িয়ে যায়।"

মুক্তাদির বলেন, "দুই দেশের অর্থনৈতিক স্বার্থকে গুরুত্ব দিতে হবে। কারণ অর্থনৈতিক সম্পর্ক ভালো হলে দুই দেশের মানুষ কম ও প্রতিযোগিতামূলক দামে পণ্য ও সেবা পাওয়ার সুযোগ পায়।"

বিজ্ঞাপন