সোমবার, ২৪ আগস্ট, ২০২৬
ব্রেকিং
অর্থনীতি

যুক্তরাজ্যের অর্থসহায়তা কমায় বাংলাদেশে জলবায়ু প্রকল্প বন্ধের আশঙ্কা

যুক্তরাজ্যের অর্থসহায়তা কমানোর ফলে বাংলাদেশে জলবায়ু প্রকল্প বন্ধের আশঙ্কা তৈরি হয়েছে।

যুক্তরাজ্যের অর্থসহায়তা কমায় বাংলাদেশে জলবায়ু প্রকল্প বন্ধের আশঙ্কা

যুক্তরাজ্যের অর্থসহায়তা কমানোর ফলে বাংলাদেশে একটি গুরুত্বপূর্ণ জলবায়ু প্রকল্প নির্ধারিত সময়ের দুই বছর আগে বন্ধ হয়ে যেতে পারে। দ্য ইন্ডিপেনডেন্টের একটি প্রতিবেদনে বলা হয়, এতে হাজার হাজার মানুষ ক্ষতিগ্রস্ত হবে।

প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, যুক্তরাজ্যের কমনওয়েলথ অ্যান্ড ডেভেলপমেন্ট অফিস (এফসিডিও) বৈদেশিক সহায়তা কমানোর কর্মসূচি বাস্তবায়ন করছে, যার ফলে দেশের মোট জাতীয় আয়ের (জিএনআই) শূন্য দশমিক ৫ শতাংশ থেকে শূন্য দশমিক ৩ শতাংশে নেমে আসবে।

এই সিদ্ধান্তের ফলে ব্রিটিশ উন্নয়ন দাতব্য সংস্থা প্র্যাকটিক্যাল অ্যাকশন, যা বাংলাদেশে একটি বড় উন্নয়ন প্রকল্প পরিচালনা করছে, তাদের কার্যক্রমে বিরূপ প্রভাব পড়বে। ২০২৩ সালে শুরু হওয়া এই প্রকল্পের লক্ষ্য ছিল সৌরবিদ্যুৎ ব্যবস্থা, জলবায়ু-সহনশীল কৃষি ও মৎস্যচাষের উন্নয়ন।

প্র্যাকটিক্যাল অ্যাকশনের প্রধান তামান্না রহমা জানান, ২০২৬ সালের এপ্রিল মাসে তাদের জানানো হয় যে, প্রকল্পটি জুনের মধ্যে শেষ করতে হবে। পরে তদবিরের মাধ্যমে সময়সীমা সেপ্টেম্বর পর্যন্ত বাড়ানো হয়।

তিনি বলেন, প্রকল্পটির জন্য ২.২ মিলিয়ন পাউন্ড পাওয়ার কথা থাকলেও তারা এর চেয়ে “অনেক কম” পেয়েছে। প্রকল্পটি ৫৭ হাজার মানুষের কাছে পৌঁছানোর কথা ছিল, কিন্তু শেষ পর্যন্ত মাত্র ৩৭ হাজার মানুষের কাছে পৌঁছাবে।

লেবার পার্টির এমপি সারাহ চ্যাম্পিয়ন বলেন, “যদি এই ধরনের প্রকল্পগুলো স্বল্প নোটিশে দুই বছর আগেই বন্ধ করে দেওয়া হয়, তবে জলবায়ু পরিবর্তনের মোকাবিলায় যুক্তরাজ্যের অঙ্গীকার নিয়ে গুরুতর প্রশ্ন ওঠে।”

বিজ্ঞাপন