রবিবার, ২২ নভেম্বর, ২০২৬
ব্রেকিং
অর্থনীতি

বাংলাদেশে ১ হাজার সৌরবিদ্যুৎচালিত হিমাগার স্থাপনের উদ্যোগ

বাংলাদেশে ১ হাজার সৌরবিদ্যুৎচালিত হিমাগার স্থাপনের উদ্যোগ গ্রহণ করা হয়েছে।

বাংলাদেশে ১ হাজার সৌরবিদ্যুৎচালিত হিমাগার স্থাপনের উদ্যোগ

বাংলাদেশে কৃষিপণ্যের পচন ও অপচয় রোধ এবং কৃষকদের আয় বাড়াতে ১ হাজার সৌরবিদ্যুৎচালিত কোল্ড স্টোরেজ (হিমাগার) স্থাপনের উদ্যোগ নেওয়া হয়েছে। এই প্রকল্পটি যুক্তরাজ্যভিত্তিক জলবায়ুপ্রযুক্তি ও টেকসই কৃষি উন্নয়ন সংস্থা জিরো ওয়েস্ট হারভেস্টের উদ্যোগে বাস্তবায়িত হবে।

প্রকল্পের বাস্তবায়নে সহযোগিতা করবে বাংলাদেশের আইএড্রয়েট টেক বিডি লিমিটেড এবং প্যাসিফিক সোলার অ্যান্ড রিনিউয়েবল এনার্জি লিমিটেড। ২০ নভেম্বর, শুক্রবার লন্ডন বাংলা প্রেস ক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে জিরো ওয়েস্ট হারভেস্ট’র চেয়ারম্যান মো: রফিক হায়দার এই প্রজেক্টের বিস্তারিত তুলে ধরেন।

সংবাদ সম্মেলনে প্যাসিফিক সোলারের ম্যানেজিং ডাইরেক্টর ও জিরো ওয়েস্ট হারভেস্ট-এর সিইও ইব্রাহিম লোদী এবং আইএড্রয়েট টেক বিডি লিমিটেডের ডাইরেক্টর ইমরান চৌধুরী বক্তব্য রাখেন। তারা প্রকল্পের বাস্তবায়ন ত্বরান্বিত করতে একটি সমঝোতা চুক্তি স্বাক্ষর করেন।

রফিক হায়দার জানান, বাংলাদেশে প্রতিবছর শাকসবজি সংগ্রহের পর নষ্ট হওয়ার কারণে প্রায় ২৪০ কোটি মার্কিন ডলারের অর্থনৈতিক ক্ষতি হয়। আধুনিক সংরক্ষণব্যবস্থার অভাব, পর্যাপ্ত হিমাগার না থাকা এবং দুর্বল সরবরাহ অবকাঠামো এ ক্ষতির অন্যতম কারণ।

এই প্রকল্পের মাধ্যমে ফলমূল, শাকসবজি ও অন্যান্য দ্রুত পচনশীল কৃষিপণ্য দীর্ঘ সময় সংরক্ষণের সুযোগ সৃষ্টি হবে। এতে কৃষকরা ফসল সংগ্রহের পর কম দামে বিক্রি করতে বাধ্য হবেন না এবং বাজার পরিস্থিতি বিবেচনায় সুবিধাজনক সময়ে পণ্য বিক্রির সুযোগ পাবে, যা তাদের আয় বাড়াতে সহায়ক হবে।

বিজ্ঞাপন