শুক্রবার, ২০ নভেম্বর, ২০২৬
ব্রেকিং
অর্থনীতি

টেকসই জ্বালানি নিশ্চিতকরণে সরকারের উদ্যোগ: হুমায়ুন কবির

টেকসই জ্বালানি নিশ্চিত করতে সরকারের উদ্যোগ নিয়ে আলোচনা করেছেন হুমায়ুন কবির।

টেকসই জ্বালানি নিশ্চিতকরণে সরকারের উদ্যোগ: হুমায়ুন কবির

বাংলাদেশের পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির বলেছেন, টেকসই সার্বভৌম দেশ হিসেবে টিকে থাকতে জনগণ এবং শিল্পকারখানার জন্য নির্ভরযোগ্য, সাশ্রয়ী এবং টেকসই জ্বালানি নিশ্চিত করা প্রয়োজন। তিনি বৃহস্পতিবার রাতে রাজধানীর একটি হোটেলে ফটিকছড়িতে ৪৫ মেগাওয়াটের সৌরবিদ্যুৎ কেন্দ্রের উদ্বোধন অনুষ্ঠানে এ কথা বলেন।

হুমায়ুন কবির জানান, আগামী ২০৪০ সালের মধ্যে সরকার দেশের জাতীয় গ্রিডের চাহিদার ৩০ শতাংশ সৌরবিদ্যুৎ থেকে সংগ্রহের পরিকল্পনা করেছে। তিনি বলেন, "এজন্য সরকারের পাশাপাশি বেসরকারি, বিদেশি ও প্রবাসী বাংলাদেশীদের বিনিয়োগ প্রয়োজন।"

তিনি আরও বলেন, "জ্বালানির মাধ্যমে প্রতি ইউনিট বিদ্যুৎ আমদানি করতে মার্কিন ডলার খরচ হয়, যা দেশের ব্যবসা ও অর্থনীতির জন্য অত্যন্ত সংবেদনশীল বিষয়। তাই সৌরবিদ্যুতের মাধ্যমে নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ ও জ্বালানি খরচ কমাতে হবে।"

অনুষ্ঠানে বিডার চেয়ারম্যান চৌধুরী আশিক মাহমুদ বলেন, "আগামী গ্রীষ্ম মৌসুম আসার আগেই দেশে সৌরবিদ্যুৎ গ্রিডে প্রায় তিন থেকে চার হাজার মেগাওয়াট বিদ্যুৎ যুক্ত করতে কাজ করছে বর্তমান সরকার ও অন্যান্য প্রতিষ্ঠানগুলো। চলতি বছরের গরমে যে সংকটে পার করতে হয়েছে, সেটি থেকে উত্তরণে এটাই একমাত্র পথ।"

বিজ্ঞাপন