রবিবার, ০৬ সেপ্টেম্বর, ২০২৬
ব্রেকিং
মেক্সিকোতে সংগীতশিল্পী ও অন্তঃসত্ত্বা স্ত্রীর হত্যাকাণ্ড তিব্বতে ফের ভূমিকম্প, বন্যা ও ভূমিধসের পর পরিস্থিতি জটিল চুয়াডাঙ্গায় ছাত্রীকে ধর্ষণের অভিযোগে মহিলা মাদ্রাসার শিক্ষক আটক টরন্টোতে শক্তিশালী ঝড়, হাজার হাজার বাসিন্দা বিদ্যুৎহীন মিনিয়াপোলিসে অ্যাপার্টমেন্টে বন্দুক হামলা, নিহত ৩ নেপাল-চীন সীমান্তে ভূমিধসে মৃত্যু বেড়ে ১,২৪৩, নিখোঁজ ৪,৫০০ মিনিয়াপোলিসে বন্দুকধারীর হামলায় দুই নিহত, তিন পুলিশ আহত ইরানে মার্কিন হামলায় নিহতের সংখ্যা ১৯, ট্রাম্পের নতুন হামলার হুমকি নেপালে বন্যা-ভূমিধসে প্রাণহানি ১ হাজার ১২৭, নিখোঁজ ৪ হাজার ৮০০ ইরান-আমেরিকা নতুন হামলা: সর্বশেষ আক্রমণে কাদের ক্ষতি হলো?
অর্থনীতি

জ্বালানি আমদানিতে বাড়তি খরচ ৩৫ হাজার কোটি টাকায় পৌঁছাতে পারে

জ্বালানি আমদানিতে বাড়তি খরচ ৩৫ হাজার কোটি টাকা হতে পারে, জানিয়েছে জেডসিএ।

জ্বালানি আমদানিতে বাড়তি খরচ ৩৫ হাজার কোটি টাকায় পৌঁছাতে পারে

চলতি বছর দেশে জ্বালানি আমদানিতে বাড়তি খরচ ৩৫ হাজার কোটি টাকা হতে পারে। এই তথ্য আন্তর্জাতিক গবেষণা সংস্থা জিরো কার্বন অ্যানালিটিকস-জেডসিএ'র প্রকাশিত প্রতিবেদনে উঠে এসেছে।

প্রতিবেদন অনুযায়ী, ২০২৬ সালে বাংলাদেশের জীবাশ্ম জ্বালানি আমদানি ব্যয় ২০২৫ সালের তুলনায় প্রায় ৩০ শতাংশ বৃদ্ধি পাবে। এই বাড়তি ব্যয় দেশের বাণিজ্য ঘাটতির প্রায় ১০ শতাংশের সমান হবে, যা মূল্যস্ফীতির চাপও বাড়াতে পারে।

জেডসিএ'র হিসাব অনুযায়ী, বর্তমানে জ্বালানির দাম অব্যাহত থাকলে আমদানি ব্যয় মেটানোর সক্ষমতা ৫ দশমিক ৭ মাস থেকে কমে ৫ দশমিক ২ মাসে নেমে আসতে পারে।

এছাড়া, বাড়তি যে অর্থ জ্বালানি আমদানিতে ব্যয় হবে, তা দিয়ে প্রায় ৮ গিগাওয়াট ছাদভিত্তিক সৌরবিদ্যুৎ স্থাপন করা সম্ভব। বর্তমানে দেশের মোট বিদ্যুৎ উৎপাদন সক্ষমতার ২৫ শতাংশের সমান এই সক্ষমতা ৩২ গিগাওয়াট বিদ্যুৎ উৎপাদনের ক্ষেত্রে উল্লেখযোগ্য।

বিজ্ঞাপন