রবিবার, ০৬ সেপ্টেম্বর, ২০২৬
ব্রেকিং
মেক্সিকোতে সংগীতশিল্পী ও অন্তঃসত্ত্বা স্ত্রীর হত্যাকাণ্ড তিব্বতে ফের ভূমিকম্প, বন্যা ও ভূমিধসের পর পরিস্থিতি জটিল চুয়াডাঙ্গায় ছাত্রীকে ধর্ষণের অভিযোগে মহিলা মাদ্রাসার শিক্ষক আটক টরন্টোতে শক্তিশালী ঝড়, হাজার হাজার বাসিন্দা বিদ্যুৎহীন মিনিয়াপোলিসে অ্যাপার্টমেন্টে বন্দুক হামলা, নিহত ৩ নেপাল-চীন সীমান্তে ভূমিধসে মৃত্যু বেড়ে ১,২৪৩, নিখোঁজ ৪,৫০০ মিনিয়াপোলিসে বন্দুকধারীর হামলায় দুই নিহত, তিন পুলিশ আহত ইরানে মার্কিন হামলায় নিহতের সংখ্যা ১৯, ট্রাম্পের নতুন হামলার হুমকি নেপালে বন্যা-ভূমিধসে প্রাণহানি ১ হাজার ১২৭, নিখোঁজ ৪ হাজার ৮০০ ইরান-আমেরিকা নতুন হামলা: সর্বশেষ আক্রমণে কাদের ক্ষতি হলো?
অর্থনীতি

যুক্তরাজ্যের সংস্থা বাংলাদেশে ২০০ কোটি পাউন্ড অর্থায়ন করবে

যুক্তরাজ্যের ইউকে এক্সপোর্ট ফাইন্যান্স বাংলাদেশে ২০০ কোটি পাউন্ড পর্যন্ত অর্থায়ন করবে।

যুক্তরাজ্যের সংস্থা বাংলাদেশে ২০০ কোটি পাউন্ড অর্থায়ন করবে

যুক্তরাজ্যের রপ্তানি ঋণ সংস্থা ইউকে এক্সপোর্ট ফাইন্যান্স বাংলাদেশে বিভিন্ন উন্নয়ন প্রকল্পে ২০০ কোটি পাউন্ড পর্যন্ত অর্থায়ন করবে। ঢাকা সফররত সংস্থাটির প্রতিনিধিদল বাংলাদেশে অর্থায়নে তাদের আগ্রহের কথা প্রকাশ করেছে।

আইসিসিবি এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি জানিয়েছে। সংস্থাটি জানায়, যেসব প্রকল্পে যুক্তরাজ্যের পণ্য ও সেবা ব্যবহার করা হবে, সেগুলোই পাবে এই অর্থায়ন সুবিধা।

বর্তমানে ইউকে এক্সপোর্ট ফাইন্যান্সের ১০০ কোটি থেকে ২০০ কোটি পাউন্ড পর্যন্ত অর্থায়নের সক্ষমতা রয়েছে। এই অর্থ পরিবহন, কৃষি, স্বাস্থ্যসেবা, বিমানবন্দর, উৎপাদন শিল্প, নবায়নযোগ্য জ্বালানি ও অবকাঠামোসহ বিভিন্ন খাতের প্রকল্পে ব্যবহার করা যেতে পারে।

উল্লেখ্য, ইউকে এক্সপোর্ট ফাইন্যান্স গ্যারান্টি, ঋণ ও বিমাসহ বিভিন্ন ধরনের আর্থিক সুবিধা প্রদান করে। তারা ৬০টির বেশি স্থানীয় মুদ্রায় অর্থায়ন সুবিধা দিতে পারে।

বিজ্ঞাপন