শনিবার, ০৫ সেপ্টেম্বর, ২০২৬
ব্রেকিং
তিব্বতে ফের ভূমিকম্প, বন্যা ও ভূমিধসের পর পরিস্থিতি জটিল চুয়াডাঙ্গায় ছাত্রীকে ধর্ষণের অভিযোগে মহিলা মাদ্রাসার শিক্ষক আটক টরন্টোতে শক্তিশালী ঝড়, হাজার হাজার বাসিন্দা বিদ্যুৎহীন মিনিয়াপোলিসে অ্যাপার্টমেন্টে বন্দুক হামলা, নিহত ৩ নেপাল-চীন সীমান্তে ভূমিধসে মৃত্যু বেড়ে ১,২৪৩, নিখোঁজ ৪,৫০০ মিনিয়াপোলিসে বন্দুকধারীর হামলায় দুই নিহত, তিন পুলিশ আহত ইরানে মার্কিন হামলায় নিহতের সংখ্যা ১৯, ট্রাম্পের নতুন হামলার হুমকি নেপালে বন্যা-ভূমিধসে প্রাণহানি ১ হাজার ১২৭, নিখোঁজ ৪ হাজার ৮০০ ইরান-আমেরিকা নতুন হামলা: সর্বশেষ আক্রমণে কাদের ক্ষতি হলো? উত্তরাখণ্ডে বৃষ্টি ও ভূমিধসে ৭ জনের মৃত্যু, ১৭২ সড়ক বন্ধ
অর্থনীতি

শিল্পায়নমুখী বিনিয়োগে সরকার আর্থিক খাত চাঙ্গা করতে উদ্যোগী

সরকার শিল্পায়নমুখী বিনিয়োগে গুরুত্ব দিচ্ছে, উৎপাদন বৃদ্ধির মাধ্যমে কর্মসংস্থান বাড়ানোর পরিকল্পনা আছে।

শিল্পায়নমুখী বিনিয়োগে সরকার আর্থিক খাত চাঙ্গা করতে উদ্যোগী

আর্থিক খাত চাঙ্গা করতে শিল্পায়নমুখী বিনিয়োগে গুরুত্ব দিচ্ছে সরকার। প্রধানমন্ত্রীর অর্থ ও পরিকল্পনা বিষয়ক উপদেষ্টা ড. রাশেদ আল মাহমুদ তিতুমীর শুক্রবার (৪ সেপ্টেম্বর) সকালে রাজধানীর একটি হোটেলে বাংলাদেশ ইনস্টিটিউট অব লেবার স্টাডিজের (বিলস) আন্তর্জাতিক সিম্পোজিয়ামে এসব তথ্য জানান।

তিনি বলেন, উৎপাদন বৃদ্ধির মাধ্যমে ব্যাপক কর্মসংস্থানের পরিকল্পনা রয়েছে সরকারের। এই উদ্যোগের মাধ্যমে দেশের অর্থনীতির উন্নয়ন ঘটানোর লক্ষ্যে বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করা হচ্ছে।

ড. তিতুমীর জানান, যুক্তরাষ্ট্র-ইরান যুদ্ধের কারণে সরকার জ্বালানি খাতে ভর্তুকি দিচ্ছে, তবে এর পাশাপাশি শিক্ষা, স্বাস্থ্য ও দক্ষতা উন্নয়নের কার্যক্রম চালিয়ে যেতে চায় সরকার।

তিনি আরও বলেন, ৪১ লাখ ফ্যামিলি কার্ড বিতরণ করা গেলে দারিদ্র্যের হার ৫ শতাংশ কমে আসবে। তরুণ জনগোষ্ঠীকে দক্ষ জনশক্তিতে রূপান্তর করতে না পারলে জনশক্তি বোঝায় পরিণত হবে বলে তিনি সতর্ক করেন।

শ্রমবাজারে নারীর আনুষ্ঠানিক অংশগ্রহণ বাড়ানোর মাধ্যমে দারিদ্র্য কমানোর সম্ভাবনাও তুলে ধরেন ড. তিতুমীর।

বিজ্ঞাপন