শনিবার, ০৫ সেপ্টেম্বর, ২০২৬
ব্রেকিং
তিব্বতে ফের ভূমিকম্প, বন্যা ও ভূমিধসের পর পরিস্থিতি জটিল চুয়াডাঙ্গায় ছাত্রীকে ধর্ষণের অভিযোগে মহিলা মাদ্রাসার শিক্ষক আটক টরন্টোতে শক্তিশালী ঝড়, হাজার হাজার বাসিন্দা বিদ্যুৎহীন মিনিয়াপোলিসে অ্যাপার্টমেন্টে বন্দুক হামলা, নিহত ৩ নেপাল-চীন সীমান্তে ভূমিধসে মৃত্যু বেড়ে ১,২৪৩, নিখোঁজ ৪,৫০০ মিনিয়াপোলিসে বন্দুকধারীর হামলায় দুই নিহত, তিন পুলিশ আহত ইরানে মার্কিন হামলায় নিহতের সংখ্যা ১৯, ট্রাম্পের নতুন হামলার হুমকি নেপালে বন্যা-ভূমিধসে প্রাণহানি ১ হাজার ১২৭, নিখোঁজ ৪ হাজার ৮০০ ইরান-আমেরিকা নতুন হামলা: সর্বশেষ আক্রমণে কাদের ক্ষতি হলো? উত্তরাখণ্ডে বৃষ্টি ও ভূমিধসে ৭ জনের মৃত্যু, ১৭২ সড়ক বন্ধ
অর্থনীতি

জনস্বার্থ প্রকল্পের জন্য নতুন অর্থায়ন উৎসের সন্ধানে সরকার

সরকার জনস্বার্থ প্রকল্পের জন্য নতুন অর্থায়ন উৎসের সন্ধানে কাজ করছে।

জনস্বার্থ প্রকল্পের জন্য নতুন অর্থায়ন উৎসের সন্ধানে সরকার

বর্তমান সরকার জনস্বার্থ বিষয়ক প্রকল্পের অর্থায়নে নির্দিষ্ট উৎসের উপর নির্ভরশীলতা কমাতে চায়। নতুন অর্থনৈতিক মডেলের আওতায় ভিন্ন ভিন্ন উৎসের দিকে মনোযোগ দেওয়া হচ্ছে।

অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী চট্টগ্রামের একটি পাঁচ তারকা হোটেলে শুক্রবার দুপুরে এক অনুষ্ঠানে এ তথ্য জানান। তিনি বলেন, নাগরিক সুবিধা বাড়াতে নেওয়া প্রকল্পগুলোর সঠিক রক্ষণাবেক্ষণে বেসরকারি কোম্পানি ও উন্নয়ন সহযোগীদের যুক্ত করা হচ্ছে।

মন্ত্রী আরও জানান, চট্টগ্রামের সম্ভাবনাময় নদী ও খালকে পণ্য পরিবহন খাতে কাজে লাগানোর পরিকল্পনা রয়েছে সরকারের। তিনি পানি নিষ্কাশন ব্যবস্থাকে গুরুত্বের সাথে নেওয়ার কথা উল্লেখ করেন।

বিশুদ্ধ পানি নিশ্চিত করার লক্ষ্যে পাবলিক-প্রাইভেট পার্টনারশিপের গুরুত্বের কথাও বলেন তিনি। একইসাথে এসডিজি বাস্তবায়নে সরকারের উদ্যোগের কথা তুলে ধরেন।

নেদারল্যান্ড দূতাবাসের আর্থিক ও কারিগরি সহায়তায় এই পাইলট প্রকল্পের আওতায় নগরীর ৪০ ও ৪১ নম্বর ওয়ার্ডে পানির চাহিদা নিরূপণ, মডেল অনুসন্ধান ও পরীক্ষা করা হবে। এই কার্যক্রম পর্যায়ক্রমে অন্যান্য এলাকায়ও পরিচালিত হবে।

অনুষ্ঠানে নেদারল্যান্ডস দূতাবাসের ডেপুটি হেড অফ মিশন ইয়ানা ভ্যান ডার লিন্ডেনও বক্তব্য রাখেন। পরে সংশ্লিষ্টদের মধ্যে একটি সমঝোতা চুক্তি স্বাক্ষরিত হয়।

বিজ্ঞাপন