শুক্রবার, ২৭ নভেম্বর, ২০২৬
ব্রেকিং
ধর্ম

বাংলাদেশ-ইন্দোনেশিয়ার স্বাস্থ্য খাতে সহযোগিতার নতুন উদ্যোগ

বাংলাদেশ ও ইন্দোনেশিয়া স্বাস্থ্য খাতে টেকসই অর্থায়ন সহযোগিতা জোরদার করছে।

বাংলাদেশ-ইন্দোনেশিয়ার স্বাস্থ্য খাতে সহযোগিতার নতুন উদ্যোগ

বাংলাদেশ ও ইন্দোনেশিয়া স্বাস্থ্য খাতে টেকসই অর্থায়ন ব্যবস্থা গড়ে তোলার লক্ষ্যে সহযোগিতা জোরদারের দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেছে। আজ শুক্রবার সন্ধ্যায় দুই দেশের স্বাস্থ্য খাতের উচ্চপর্যায়ের প্রতিনিধিদের মধ্যে জুম প্ল্যাটফর্মে এক দ্বিপক্ষীয় বৈঠক অনুষ্ঠিত হয়।

ইন্দোনেশিয়ার প্রতিনিধিদলের নেতৃত্ব দেন স্বাস্থ্যমন্ত্রী ড. বুদি জি. সাদিকিন এবং বাংলাদেশের প্রতিনিধিদলের নেতৃত্ব দেন প্রধানমন্ত্রীর স্বাস্থ্যবিষয়ক বিশেষ সহকারী ড. এস এম জিয়াউদ্দিন হায়দার। বৈঠকে উভয় দেশের প্রতিনিধিরা স্বাস্থ্য খাতের বর্তমান অগ্রাধিকার ও চ্যালেঞ্জ নিয়ে আলোচনা করেন।

বৈঠকে টেকসই স্বাস্থ্য অর্থায়ন ব্যবস্থা গড়ে তোলার গুরুত্ব তুলে ধরা হয়। বিশেষ করে চিকিৎসাব্যয়জনিত আর্থিক বিপর্যয় প্রতিরোধ, ব্যক্তির পকেট থেকে স্বাস্থ্যব্যয় হ্রাস এবং সর্বজনীন স্বাস্থ্যসেবা নিশ্চিত করার লক্ষ্যে কার্যকর অর্থায়ন কৌশল প্রণয়নের বিষয়ে আলোচনা হয়।

ড. এস এম জিয়াউদ্দিন হায়দার বলেন, "আমাদের লক্ষ্য হলো, অর্থের অভাবে কোনো নাগরিক যেন প্রয়োজনীয় স্বাস্থ্যসেবা থেকে বঞ্চিত না হন।" তিনি স্বাস্থ্য খাত সংস্কারের জন্য একটি ন্যায়সংগত ও জনবান্ধব অর্থায়ন ব্যবস্থা গড়ে তোলার ওপর গুরুত্ব দেন।

ইন্দোনেশিয়ার জাতীয় স্বাস্থ্যবিমা কর্মসূচি এবং দরিদ্র জনগণের জন্য আর্থিক সুরক্ষা নিশ্চিত করার অভিজ্ঞতা বাংলাদেশের জন্য বিশেষভাবে প্রাসঙ্গিক। বৈঠকে উভয় দেশের মধ্যে ধারাবাহিক জ্ঞান ও অভিজ্ঞতা বিনিময়ের প্রক্রিয়া সূচনার বিষয়ে আলোচনা হয়।

এই উদ্যোগ দুই দেশের মধ্যে দীর্ঘমেয়াদি অংশীদারত্ব গড়ে তোলার পাশাপাশি একটি অন্তর্ভুক্তিমূলক, ন্যায়সংগত ও আর্থিকভাবে টেকসই স্বাস্থ্যব্যবস্থা প্রতিষ্ঠার পথকে সুগম করবে।

বিজ্ঞাপন