শুক্রবার, ২৭ নভেম্বর, ২০২৬
ব্রেকিং
ধর্ম

গাজার শিশুদের স্কুল ছেড়ে কঠিন শ্রমে নামার চিত্র

গাজার শিশুদের যুদ্ধের কারণে স্কুল ছাড়তে হচ্ছে এবং কঠিন শ্রমে নামতে হচ্ছে।

গাজার শিশুদের স্কুল ছেড়ে কঠিন শ্রমে নামার চিত্র

গাজার শিশুদের মধ্যে যুদ্ধের প্রভাবে স্কুল ছাড়ার প্রবণতা বাড়ছে। পরিবারকে সহায়তা করতে তারা কঠিন শ্রমে যুক্ত হচ্ছে। বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে এই তথ্য উঠে এসেছে।

১৫ বছর বয়সী আহমেদ আল-জাবদা, যিনি গাজা সিটির শুজাইয়া এলাকা থেকে বাস্তুচ্যুত হয়েছেন, বলেন, 'সকাল ৭টায় কাজে যাই, সূর্য ডোবার পরও কাজ করতে হয়। উপায় নেই, নিজের ও পরিবারের খরচ চালাতে আয় করতে হবে।' তিনি জানান, কাজের কারণে শরীরে ব্যথা অনুভব করেন এবং রাতে ঘুমাতে পারেন না।

আহমেদ বলেন, 'আমার বয়সী কোনো শিশুরই এমন কাজ করার কথা নয়। আমাদের স্কুলে পড়ার কথা, খেলাধুলা করে বেড়ে ওঠার কথা। কিন্তু এখানে আমাদের কোনো স্বাধীনতা নেই।' তার মায়ের ইচ্ছা ছিল, আহমেদ পড়াশোনা চালিয়ে যাক।

আহমেদের মা বলেন, 'আমি চাই না ও কাজ করুক। চেয়েছিলাম পড়াশোনা চালিয়ে যাক। কিন্তু ওর ভাইবোনরা এখনো ছোট, তাদের খরচ চালাতে ও আমাদের সাহায্য করছে।'

ইউনিসেফের তথ্য মতে, গাজায় প্রায় ৮ লাখ বাস্তুচ্যুত শিশু মানবেতর পরিস্থিতিতে দিন কাটাচ্ছে। তাদের অনেকেই অস্থায়ী আশ্রয়ে বসবাস করছে এবং মৌলিক সেবার অভাবে ভুগছে।

বিজ্ঞাপন