বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর, ২০২৬
ব্রেকিং
আন্তর্জাতিক

হরমুজ দিয়ে বাংলাদেশের জ্বালানিবাহী জাহাজ চলাচলে বাধা নেই

বাংলাদেশের জ্বালানিবাহী জাহাজ হরমুজ প্রণালি দিয়ে চলাচলে কোনো সমস্যা নেই, জানিয়েছেন ইরানের রাষ্ট্রদূত।

হরমুজ দিয়ে বাংলাদেশের জ্বালানিবাহী জাহাজ চলাচলে বাধা নেই

বাংলাদেশের জ্বালানিবাহী জাহাজ হরমুজ প্রণালি দিয়ে চলাচলে কোনো সমস্যা নেই বলে জানিয়েছেন ঢাকায় নিযুক্ত ইরানের রাষ্ট্রদূত জলিল রাহিমী জাহানাবাদী। তিনি পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবিরের সঙ্গে সাক্ষাৎকালে এ তথ্য দেন।

গত বুধবার (২ সেপ্টেম্বর) পররাষ্ট্র মন্ত্রণালয়ে অনুষ্ঠিত এই সাক্ষাতে রাষ্ট্রদূত জানান, মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধের কারণে হরমুজ প্রণালিতে যে জটিলতা সৃষ্টি হয়েছে, তা বাংলাদেশকে প্রভাবিত করবে না।

সাক্ষাতকালে তারা পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়েও আলোচনা করেন। পররাষ্ট্র প্রতিমন্ত্রী অঞ্চলের শান্তি ও স্থিতিশীলতা প্রতিষ্ঠার জন্য দ্রুত উত্তেজনা কমানোর প্রত্যাশা ব্যক্ত করেন।

এছাড়া, ইরানের রাষ্ট্রদূত মক্কা প্রতিরক্ষা চুক্তি নিয়ে আলোচনা করেন। তিনি জানান, মক্কা প্যাক্ট ইরানের বিরুদ্ধে কোনো জোট নয় এবং এতে যুক্ত হওয়ার আনুষ্ঠানিক আমন্ত্রণ পেলে ইরান তা গ্রহণ করবে।

তেহরান ঢাকার অন্তর্ভুক্তির বিষয়ে কোনো আপত্তি নেই বলেও জানান তিনি।

বিজ্ঞাপন