বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর, ২০২৬
ব্রেকিং
আন্তর্জাতিক

হরমুজ প্রণালিতে বাংলাদেশি জাহাজ চলাচলে বাধা হবে না: ইরান

হরমুজ প্রণালিতে বাংলাদেশের জ্বালানিবাহী জাহাজ চলাচলে কোনো বাধা হবে না, জানান ইরানের রাষ্ট্রদূত।

হরমুজ প্রণালিতে বাংলাদেশি জাহাজ চলাচলে বাধা হবে না: ইরান

ঢাকায় নিযুক্ত ইরানের রাষ্ট্রদূত জলিল রহিমি জাহানাবাদি জানিয়েছেন, মধ্যপ্রাচ্যের গুরুত্বপূর্ণ নৌপথ হরমুজ প্রণালিতে বাংলাদেশের জ্বালানিবাহী জাহাজ চলাচলে কোনো বাধা দেওয়া হবে না। আজ বুধবার দুপুরে রাজধানীতে সাংবাদিকদের সাথে আলাপকালে তিনি এ তথ্য জানান।

রাষ্ট্রদূত বলেন, "হরমুজ প্রণালিতে বাংলাদেশের জ্বালানিবাহী জাহাজ চলাচল কোনো বাধা পাবে না।" তিনি আরও জানান, মক্কা প্যাক্ট নিয়ে ইরানের কোনো উদ্বেগ নেই এবং সদস্য দেশ থেকে আমন্ত্রণ এলে তেহরানও এতে যুক্ত হবে।

জলিল রহিমি জাহানাবাদি উল্লেখ করেন, মক্কা প্যাক্ট ইরানবিরোধী কোনো জোট নয়। তিনি বাংলাদেশের ইতিবাচক অবস্থানকে স্বাগত জানান।

গত ২৮ ফেব্রুয়ারি থেকে ইরানে হামলা শুরু করে আমেরিকা ও ইসরায়েল। এর প্রতিবাদে মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে মার্কিন ঘাঁটিগুলোতে হামলা চালাচ্ছে ইরান। এ পরিস্থিতির মধ্যেই হরমুজ প্রণালি কার্যত বন্ধ করে দিয়েছে ইরান।

তিনি জানান, আমেরিকার পক্ষ থেকে হরমুজ খোলার চেষ্টা করা হলেও ইরানের প্রতিবাদে এ বিষয়ে এখনো কোনো সিদ্ধান্ত আসেনি। হরমুজ প্রণালিতে চলাচলকারী জাহাজে হামলার ঘটনা প্রায়ই ঘটছে, যা আন্তর্জাতিক নৌপথের নিরাপত্তার জন্য উদ্বেগের বিষয়।

বিজ্ঞাপন