রবিবার, ০৬ সেপ্টেম্বর, ২০২৬
ব্রেকিং
মেক্সিকোতে সংগীতশিল্পী ও অন্তঃসত্ত্বা স্ত্রীর হত্যাকাণ্ড তিব্বতে ফের ভূমিকম্প, বন্যা ও ভূমিধসের পর পরিস্থিতি জটিল চুয়াডাঙ্গায় ছাত্রীকে ধর্ষণের অভিযোগে মহিলা মাদ্রাসার শিক্ষক আটক টরন্টোতে শক্তিশালী ঝড়, হাজার হাজার বাসিন্দা বিদ্যুৎহীন মিনিয়াপোলিসে অ্যাপার্টমেন্টে বন্দুক হামলা, নিহত ৩ নেপাল-চীন সীমান্তে ভূমিধসে মৃত্যু বেড়ে ১,২৪৩, নিখোঁজ ৪,৫০০ মিনিয়াপোলিসে বন্দুকধারীর হামলায় দুই নিহত, তিন পুলিশ আহত ইরানে মার্কিন হামলায় নিহতের সংখ্যা ১৯, ট্রাম্পের নতুন হামলার হুমকি নেপালে বন্যা-ভূমিধসে প্রাণহানি ১ হাজার ১২৭, নিখোঁজ ৪ হাজার ৮০০ ইরান-আমেরিকা নতুন হামলা: সর্বশেষ আক্রমণে কাদের ক্ষতি হলো?
অর্থনীতি

সরকারের নবায়নযোগ্য জ্বালানিতে জোর দেওয়ার ঘোষণা

সরকার নবায়নযোগ্য জ্বালানির ওপর জোর দিচ্ছে, ২০৩০ সালের মধ্যে ১০ হাজার মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনের লক্ষ্য।

সরকারের নবায়নযোগ্য জ্বালানিতে জোর দেওয়ার ঘোষণা

বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত বলেছেন, ‘সরকার এখন নবায়নযোগ্য জ্বালানির ওপর সবচেয়ে বেশি জোর দিচ্ছে।’ শুক্রবার যশোর কারিগারি প্রশিক্ষণ কেন্দ্র আয়োজিত সোলার ইলেকট্রিক্যাল সিস্টেম স্থাপন ও রক্ষণাবেক্ষণ বিষয়ক প্রশিক্ষণের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এই মন্তব্য করেন।

প্রতিমন্ত্রী জানান, ‘২০৩০ সালের মধ্যে সরকার সোলার প্যানেল থেকে ১০ হাজার মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন করতে চায়।’ তিনি উল্লেখ করেন, দেশের জ্বালানি খাতকে নিরাপদ করতে সরকার সোলার প্যানেল তথা সৌরবিদ্যুৎ খাতকে অত্যন্ত সম্ভাবনাময় এবং কৌশলগত খাত হিসেবে বিবেচনা করছে।

অনিন্দ্য ইসলাম অমিত বলেন, বৈশ্বিক বাজারে জ্বালানির মূল্য ওঠানামা এবং অভ্যন্তরীণ গ্যাস সংকট মোকাবিলায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তিনি আরও জানান, ‘যারা রুফটপ সোলার স্থাপন করবেন, তাদের কাছ থেকে গ্রিডে সরবরাহ করা বিদ্যুৎ সরকার প্রতি ইউনিট ১০ টাকা ৫০ পয়সা টাকায় কেনার ঘোষণা দিয়েছে।’

তিনি দাবি করেন, এতে গড়ে প্রতি ইউনিট ৬-৭ টাকা উৎপাদন ব্যয়ের বিপরীতে ৪৫ শতাংশ পর্যন্ত মুনাফার সুযোগ সৃষ্টি হবে।

বিজ্ঞাপন