রবিবার, ০৬ সেপ্টেম্বর, ২০২৬
ব্রেকিং
মেক্সিকোতে সংগীতশিল্পী ও অন্তঃসত্ত্বা স্ত্রীর হত্যাকাণ্ড তিব্বতে ফের ভূমিকম্প, বন্যা ও ভূমিধসের পর পরিস্থিতি জটিল চুয়াডাঙ্গায় ছাত্রীকে ধর্ষণের অভিযোগে মহিলা মাদ্রাসার শিক্ষক আটক টরন্টোতে শক্তিশালী ঝড়, হাজার হাজার বাসিন্দা বিদ্যুৎহীন মিনিয়াপোলিসে অ্যাপার্টমেন্টে বন্দুক হামলা, নিহত ৩ নেপাল-চীন সীমান্তে ভূমিধসে মৃত্যু বেড়ে ১,২৪৩, নিখোঁজ ৪,৫০০ মিনিয়াপোলিসে বন্দুকধারীর হামলায় দুই নিহত, তিন পুলিশ আহত ইরানে মার্কিন হামলায় নিহতের সংখ্যা ১৯, ট্রাম্পের নতুন হামলার হুমকি নেপালে বন্যা-ভূমিধসে প্রাণহানি ১ হাজার ১২৭, নিখোঁজ ৪ হাজার ৮০০ ইরান-আমেরিকা নতুন হামলা: সর্বশেষ আক্রমণে কাদের ক্ষতি হলো?
আন্তর্জাতিক

মেক্সিকোতে সংগীতশিল্পী ও অন্তঃসত্ত্বা স্ত্রীর হত্যাকাণ্ড

মেক্সিকোতে সংগীতশিল্পী হোনাতান মেলেন্দেজ ও তাঁর অন্তঃসত্ত্বা স্ত্রীসহ চারজন খুন হয়েছেন।

মেক্সিকোতে সংগীতশিল্পী ও অন্তঃসত্ত্বা স্ত্রীর হত্যাকাণ্ড

মেক্সিকোতে একটি ভয়াবহ হত্যাকাণ্ডে সংগীতাঙ্গন শোকাহত হয়েছে। ৩৮ বছর বয়সী গায়ক হোনাতান মেলেন্দেজ তাঁর অন্তঃসত্ত্বা স্ত্রী আনা পলা মেলেন্দেজ, তিন বছরের মেয়ে এবং বাড়ির পরিচারিকা সহ খুন হয়েছেন।

মঙ্গলবারের এই ঘটনার সময় বাড়ির ভিতরে তাদের সকলকে হত্যা করা হয়। তবে, বাড়ি থেকে ছয় বছরের আরেকটি শিশুকে জীবিত উদ্ধার করা হয়েছে। নিহতদের পোষা কুকুরটিকে বাঁধা অবস্থায় পাওয়া গেছে।

হোনাতান মেলেন্দেজ একটি ব্যান্ডের কিবোর্ডবাদক ছিলেন। তাঁর মৃত্যুর খবর পেয়ে ব্যান্ড কর্তৃপক্ষ জানিয়েছে, তাঁকে চিরকাল ভালোবাসা ও কৃতজ্ঞতার সঙ্গে স্মরণ করা হবে।

পুলিশি তদন্তে জানা গেছে, নিহতদের তিনজনকে মাথায় এবং একজনকে পিঠে গুলি করা হয়েছিল। ইতিমধ্যে দুজনকে গ্রেপ্তার করা হয়েছে, যাদের একজন নিহতদের ব্যবসায়িক অংশীদার।

প্রাথমিক তদন্তে পুলিশ ধারণা করছে, পারিবারিক বিশ্বাসের সম্পর্কের সুযোগ নিয়ে খুনি বাড়িতে প্রবেশ করেছে। ঘটনার প্রকৃত কারণ জানতে তদন্ত অব্যাহত রয়েছে।

বিজ্ঞাপন