রবিবার, ০৬ সেপ্টেম্বর, ২০২৬
ব্রেকিং
মেক্সিকোতে সংগীতশিল্পী ও অন্তঃসত্ত্বা স্ত্রীর হত্যাকাণ্ড তিব্বতে ফের ভূমিকম্প, বন্যা ও ভূমিধসের পর পরিস্থিতি জটিল চুয়াডাঙ্গায় ছাত্রীকে ধর্ষণের অভিযোগে মহিলা মাদ্রাসার শিক্ষক আটক টরন্টোতে শক্তিশালী ঝড়, হাজার হাজার বাসিন্দা বিদ্যুৎহীন মিনিয়াপোলিসে অ্যাপার্টমেন্টে বন্দুক হামলা, নিহত ৩ নেপাল-চীন সীমান্তে ভূমিধসে মৃত্যু বেড়ে ১,২৪৩, নিখোঁজ ৪,৫০০ মিনিয়াপোলিসে বন্দুকধারীর হামলায় দুই নিহত, তিন পুলিশ আহত ইরানে মার্কিন হামলায় নিহতের সংখ্যা ১৯, ট্রাম্পের নতুন হামলার হুমকি নেপালে বন্যা-ভূমিধসে প্রাণহানি ১ হাজার ১২৭, নিখোঁজ ৪ হাজার ৮০০ ইরান-আমেরিকা নতুন হামলা: সর্বশেষ আক্রমণে কাদের ক্ষতি হলো?
আন্তর্জাতিক

ইরানি রিয়ালের রেকর্ড দরপতন, ২২ লাখ রিয়াল এক ডলারে

ইরানি রিয়ালের দরপতন ঘটেছে, ১ ডলার ২২ লাখ রিয়াল।

ইরানি রিয়ালের রেকর্ড দরপতন, ২২ লাখ রিয়াল এক ডলারে

ইরানি মুদ্রা রিয়ালের রেকর্ড দরপতন ঘটেছে, বর্তমানে ১ ডলার দিয়ে পাওয়া যাচ্ছে ২২ লাখ ইরানি রিয়াল।

বৃহস্পতিবার প্রকাশিত রয়টার্সের প্রতিবেদনে জানানো হয়েছে, এই দরপতনের পেছনে মার্কিন হামলার নতুন আশঙ্কা এবং যুক্তরাষ্ট্রের আরোপিত নিষেধাজ্ঞার প্রভাব রয়েছে।

সর্বশেষ এক সপ্তাহে রিয়ালের মান ১০ শতাংশ কমেছে। ফেব্রুয়ারিতে যুক্তরাষ্ট্রের সঙ্গে যুদ্ধ শুরু হওয়ার পর থেকে ইরানি মুদ্রার মান অর্ধেকে নেমে এসেছে।

ছয় মাসের বেশি সময় ধরে চলমান যুদ্ধের কারণে ইরানের অর্থনীতি মারাত্মক ক্ষতির সম্মুখীন হয়েছে।

মূল্যস্ফীতি বেড়ে যাওয়ার সাথে সাথে সাধারণ ইরানিরা নিত্যপণ্যের অত্যধিক দামে সংসার চালাতে হিমশিম খাচ্ছে। কেন্দ্রীয় ব্যাংকের তথ্যমতে, আগস্টে ইরানের বার্ষিক মূল্যস্ফীতি ৮৪ দশমিক ৪ শতাংশে পৌঁছেছে, যা গত বছরের তুলনায় ১৩৪ শতাংশ বেশি।

বিজ্ঞাপন