রবিবার, ২২ নভেম্বর, ২০২৬
ব্রেকিং
অর্থনীতি

দেশের বাজারে স্বর্ণের দামে আবারও বড় পতন

দেশের বাজারে স্বর্ণের দাম আবারও কমেছে, নতুন দাম ১ লাখ ৯৪ হাজার ৯৬৪ টাকা।

দেশের বাজারে স্বর্ণের দামে আবারও বড় পতন

দেশের বাজারে একদিনের ব্যবধানে স্বর্ণের দামে বড় পতন হয়েছে। বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) ভরিতে ৬ হাজার ১৮২ টাকা কমানোর ঘোষণা দিয়েছে। নতুন দাম অনুযায়ী, ভ্যাটসহ ২২ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম নির্ধারণ করা হয়েছে ১ লাখ ৯৪ হাজার ৯৬৪ টাকা।

বাজুস জানিয়েছে, এই পতনের ফলে টানা ৯ দফায় স্বর্ণের দাম কমেছে ৩৪ হাজার ৭০০ টাকা। শনিবার (২১ নভেম্বর) রাতে এক বিজ্ঞপ্তির মাধ্যমে নতুন দাম নির্ধারণের বিষয়টি জানানো হয়। এই দর কার্যকর হবে রোববার (২২ নভেম্বর) সকাল থেকে।

এর আগে, শুক্রবার (২০ নভেম্বর) সকালে স্বর্ণের ভরিতে ১০ হাজার ৯৬৪ টাকা কমানো হয়েছিল। ওইদিন ভ্যাটসহ ২২ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম ছিল ২ লাখ ১ হাজার ১৪৬ টাকা।

বর্তমানে নতুন দাম অনুযায়ী, ২১ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম পড়বে ১ লাখ ৮৬ হাজার ২১৬ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি ১ লাখ ৫৯ হাজার ৯৭২ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণের দাম হবে ১ লাখ ৩০ হাজার ৩৪৫ টাকা।

বিজ্ঞাপন