রবিবার, ২৩ আগস্ট, ২০২৬
ব্রেকিং
যুক্তরাজ্যে সড়ক দুর্ঘটনায় নিহত ৭, দুই পুলিশ কর্মকর্তা অন্তর্ভুক্ত যুক্তরাজ্যে পুলিশের গাড়িতে অন্য গাড়ির ধাক্কা, নিহত ৭ সিলেটে তেলবাহী ট্যাঙ্কারের ধাক্কায় অটোরিকশার ৪ যাত্রী নিহত মিয়ানমারে বৌদ্ধ মন্দিরে বিমান হামলায় নিহত ১৪, আহত ২০ ইউক্রেনে রাশিয়ার ড্রোন হামলায় নিহত ১৫, আহত ১৩০ মোংলায় ৮ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে যুবক আটক আলাস্কার সামরিক স্থানের কাছে চার্টার বিমানের দুর্ঘটনায় ৮ জন নিহত ইন্দোনেশিয়ায় ৫.৯ মাত্রার ভূমিকম্প, নিহত ৭২ কিয়েভে রাশিয়ার ক্ষেপণাস্ত্র হামলায় ১২ জন নিহত, ৩০ জন আহত লালমনিরহাটে ৯ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে মাদরাসার নৈশপ্রহরী গ্রেফতার
অর্থনীতি

নতুন এলএনজি কার্গো আসায় গ্যাস সরবরাহ বেড়েছে

নতুন এলএনজি কার্গো আসায় গ্যাস সরবরাহ বেড়েছে, তবে সংকট কাটতে আরও সময় লাগবে।

নতুন এলএনজি কার্গো আসায় গ্যাস সরবরাহ বেড়েছে

নতুন এলএনজি কার্গো আসার পর মার্কিন কোম্পানি এক্সিলারেট ভাসমান টার্মিনাল তিন দিন পর আবার চালু হয়েছে। মধ্যরাত থেকে জাতীয় গ্রিডে গ্যাস সরবরাহ বেড়ে গেছে।

পেট্রোবাংলার সূত্রে জানা যায়, শনিবার বিকেলে পাইপলাইনে গ্যাস সরবরাহ শুরু করে এক্সিলারেট। এর ফলে জাতীয় গ্রিডে মোট গ্যাস সরবরাহ বেড়ে দাঁড়িয়েছে ২ হাজার ২৫০ মিলিয়ন ঘনফুট। এর মধ্যে ১০০ মিলিয়ন ঘনফুট সরবরাহ করা হচ্ছে এক্সিলারেট এনার্জির টার্মিনাল থেকে।

পেট্রোবাংলা ও আরপিজিসিএল জানিয়েছে, ধীরে ধীরে গ্যাস সরবরাহ বাড়ানোর পরিকল্পনা রয়েছে। তবে গ্যাস সংকট পুরোপুরি কাটতে আরও কিছুদিন অপেক্ষা করতে হবে।

এলএনজি আমদানিকারকরা জানিয়েছেন, সরাসরি ক্রয়পদ্ধতিতে কেনা কার্গোগুলো না আসার কারণে ঘাটতি তৈরি হয়েছে। যদিও টার্মিনাল প্রস্তুত রয়েছে, চাহিদামতো এলএনজি সরবরাহ করা সম্ভব হচ্ছে না।

বিজ্ঞাপন