পেট্রোবাংলা তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) সরবরাহে নতুন সুখবর দিয়েছে। যুক্তরাষ্ট্রভিত্তিক কোম্পানি এক্সিলারেট এনার্জির ভাসমান এলএনজির টার্মিনাল শনিবার চালু হয়েছে।
পেট্রোবাংলা জানিয়েছে, নতুন এলএনজি কার্গো আসায় এই টার্মিনাল জাতীয় গ্রিডে সীমিত আকারে গ্যাস সরবরাহ শুরু করেছে। মধ্যরাতে সরবরাহের পরিমাণ আরও বৃদ্ধি পাবে।
বর্তমানে এক্সিলারেট এনার্জির টার্মিনাল জাতীয় গ্রিডে ১০০ মিলিয়ন ঘনফুট গ্যাস সরবরাহ করছে, যা ধীরে ধীরে বাড়ানো হবে।
এলএনজি সরবরাহের ফলে জাতীয় গ্রিডে মোট গ্যাস সরবরাহ ২২৫০ মিলিয়ন ঘনফুটে পৌঁছেছে।