রবিবার, ২৩ আগস্ট, ২০২৬
ব্রেকিং
অর্থনীতি

দেশে স্বর্ণের দাম বেড়েছে ৫৪৮২ টাকা, নতুন মূল্য তালিকা প্রকাশ

দেশের বাজারে স্বর্ণের দাম বেড়েছে, নতুন মূল্য তালিকা প্রকাশ।

দেশে স্বর্ণের দাম বেড়েছে ৫৪৮২ টাকা, নতুন মূল্য তালিকা প্রকাশ

দেশের বাজারে টানা তিন দফায় বেড়েছে স্বর্ণের দাম। ২২ ক্যারেটের স্বর্ণের প্রতি ভরিতে সর্বোচ্চ ৫ হাজার ৪৮২ টাকা বৃদ্ধি পেয়ে নতুন দাম দাঁড়িয়েছে ২ লাখ ৪৬ হাজার ১১০ টাকায়।

শুক্রবার (২২ আগস্ট) সকাল ৯টায় বাজুসের মূল্য নির্ধারণ ও মূল্য পর্যবেক্ষণ সংক্রান্ত স্থায়ী কমিটির বৈঠকে এই নতুন দাম নির্ধারণের সিদ্ধান্ত নেওয়া হয়। নতুন মূল্য তালিকা আজ সকাল ১০টা থেকে কার্যকর হয়েছে।

নতুন তালিকা অনুযায়ী, ২১ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম ২ লাখ ৩৫ হাজার ৩৫ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি ২ লাখ ১ হাজার ৮৪৬ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণের দাম ১ লাখ ৬৪ হাজার ৮১২ টাকা নির্ধারণ করা হয়েছে।

স্বর্ণের দামের সঙ্গে সঙ্গে রুপার দামও বৃদ্ধি পেয়েছে। ২২ ক্যারেটের এক ভরি রুপার দাম ৫ হাজার ৪৮২ টাকা, ২১ ক্যারেটের প্রতি ভরি রুপার দাম ৫ হাজার ২৪৯ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি ৪ হাজার ৪৯১ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি রুপার দাম ৩ হাজার ৩৮৩ টাকা নির্ধারণ করা হয়েছে।

বিজ্ঞাপন