রবিবার, ২৮ জুন, ২০২৬
ব্রেকিং
অর্থনীতি

দেশের বাজারে স্বর্ণের দাম বড় লাফ, বেড়েছে রুপার দামও

দেশের বাজারে স্বর্ণের দাম বেড়ে গেছে প্রায় সাড়ে পাঁচ হাজার টাকা।

দেশের বাজারে স্বর্ণের দাম বড় লাফ, বেড়েছে রুপার দামও

দেশের বাজারে স্বর্ণের দাম একলাফে প্রায় সাড়ে পাঁচ হাজার টাকা বেড়েছে। বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস) জানিয়েছে, বিশ্ববাজারে খাঁটি স্বর্ণ ও রুপার দাম বাড়ার প্রেক্ষিতে এই সমন্বয় করা হয়েছে।

বর্তমানে ২২ ক্যারেটের স্বর্ণের দাম ২ লাখ ২৮ হাজার ৫৫৬ টাকা, ২১ ক্যারেট ২ লাখ ১৮ হাজার ২৯২ টাকা এবং ১৮ ক্যারেটের স্বর্ণ ১ লাখ ৮৭ হাজার ৪৪০ টাকায় বিক্রি হচ্ছে।

এছাড়া, ২২ ক্যারেটের প্রতি ভরি রুপার দাম ১৭৫ টাকা বেড়ে ৪ হাজার ৬৬৬ টাকা হয়েছে। শনিবার (২৭ জুন) সকাল ১০টা থেকে নতুন এই দাম কার্যকর হয়েছে।

বাজুস জানিয়েছে, অলংকার বিনিময় ও কেনার ক্ষেত্রে সুনির্দিষ্ট ভ্যাট, মজুরি ও পাথর বাদ দিয়ে আগের নিয়ম বহাল থাকবে। রুপার অলংকারে ভ্যাটের বিষয়ে শিগগিরই সিদ্ধান্ত জানানো হবে।

বিজ্ঞাপন