বৃহস্পতিবার, ১৩ আগস্ট, ২০২৬
ব্রেকিং
ডেমোক্র্যাটিক রিপাবলিক কঙ্গোতে ইবোলা আক্রান্তের সংখ্যা ৪,৩৮১, মৃত্যু ২,০০০ ছাড়িয়েছে কলম্বিয়ায় ৭.৪ মাত্রার ভূমিকম্পে ১৩২ জনের মৃত্যু, ২৭০০ জন নিখোঁজ কলম্বিয়ায় ৭.৪ মাত্রার ভূমিকম্পে ১৩২ জনের প্রাণহানি কলম্বিয়ায় ভূমিকম্পে নিহত ১৩২, পেরেইরায় ৬৬ জনের মৃত্যু কলম্বিয়ায় ৭.৪ মাত্রার ভূমিকম্প, শতাব্দীর সর্বাধিক শক্তিশালী কলম্বিয়ায় ৭.৪ মাত্রার ভূমিকম্পে নিহত ১১১, জরুরি অবস্থা ঘোষণা রাশিয়ায় ইউক্রেনের হামলায় ১৩ জনের প্রাণহানি, আহত ৩৯ কলম্বিয়ায় শক্তিশালী ভূমিকম্পে নিহতের সংখ্যা বেড়ে ১১১ কলম্বিয়ায় ৭.৪ মাত্রার ভূমিকম্পে প্রাণহানি ৫০ জনের বেশি কলম্বিয়ায় ৭.৪ মাত্রার শক্তিশালী ভূমিকম্প, ব্যাপক ক্ষয়ক্ষতি
অর্থনীতি

বাংলাদেশকে ১১০ কোটি ডলার জরুরি সহায়তা দিচ্ছে বিশ্বব্যাংক

বাংলাদেশে খাদ্য নিরাপত্তা ও জরুরি সহায়তার জন্য ১১০ কোটি ডলার অনুমোদন করেছে বিশ্বব্যাংক।

বাংলাদেশকে ১১০ কোটি ডলার জরুরি সহায়তা দিচ্ছে বিশ্বব্যাংক

বিশ্বব্যাংক বাংলাদেশে খাদ্য নিরাপত্তা ও জরুরি সহায়তার জন্য ১১০ কোটি ডলার অনুমোদন করেছে। এই সহায়তা সার, জ্বালানি ও খাদ্যের দাম বেড়ে যাওয়ার প্রেক্ষাপটে ঝুঁকিতে থাকা পরিবার ও ব্যবসা প্রতিষ্ঠানের জন্য গুরুত্বপূর্ণ।

বিশ্বব্যাংক গতকাল শুক্রবার (২৬ জুন) এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, খাদ্য নিরাপত্তার জন্য ৩০ কোটি ডলার অর্থায়ন করা হবে। এই অর্থ আগামী আমন ও বোরো মৌসুমের জন্য প্রয়োজনীয় সার আমদানিতে সহায়তা করবে এবং ১৪ লাখ হেক্টর ফসলি জমিতে ধান চাষে সহায়তা করবে।

অন্যদিকে, ৭১ কোটি ৩০ লাখ ডলার ‘কনটিনজেন্ট ইমার্জেন্সি রেসপন্স’ প্রকল্পের আওতায় দেওয়া হবে। এই অর্থ ক্ষতিগ্রস্ত পরিবার, ক্ষুদ্র, ছোট ও মাঝারি উদ্যোক্তাদের জন্য নগদ সহায়তা ও জীবিকা পুনর্বাসনে ব্যয় করা হবে।

বিশ্বব্যাংক জানায়, প্রকল্পটি সংকটের সময়েও চাকরি বা কর্মসংস্থান টিকিয়ে রাখতে এবং মানুষের আয়-রোজগার সচল রাখতে সহায়তা করবে।

এছাড়া, খাবার, ওষুধ, চিকিৎসার সরঞ্জাম, বিদ্যুৎ ও পানি সরবরাহের মতো জরুরি সেবাগুলো চালু রাখতে প্রয়োজনীয় তেল ও গ্যাস আমদানির ব্যয়ও এই প্রকল্প থেকে মেটানো হবে।

বিশ্বব্যাংক জানিয়েছে, প্রকল্পটির পুরো অর্থ আগামী বুধবারের মধ্যে প্রদান করা হবে।

বিজ্ঞাপন