বৃহস্পতিবার, ১৬ জুলাই, ২০২৬
ব্রেকিং
ইরানে নতুন করে হামলা শুরু করেছে যুক্তরাষ্ট্র যুক্তরাষ্ট্রের ইরান বন্দর অবরোধ পুনরায় আরম্ভ, উপসাগরে হামলা অব্যাহত যুক্তরাষ্ট্রের হামলা, ইরানের বিরুদ্ধে নতুন সামরিক পদক্ষেপ ইরানে যুক্তরাষ্ট্রের ৭ ঘণ্টার হামলা, পাল্টা জবাব দিলো ইরান ব্যাটারি রিকশার ধাক্কায় ৩ বছরের নওরিনের মৃত্যু মার্কিন হামলার পর ইরানের প্রতিশোধ: গাল্ফে ট্যাঙ্কার লক্ষ্যবস্তু ব্যাংককে মিউজিক বারে আগুন: মৃতের সংখ্যা ৩০, তদন্ত চলছে ইরানে যুক্তরাষ্ট্রের হামলা অব্যাহত, পাল্টা প্রতিশোধের আশঙ্কা বন্যা ও পাহাড় ধসে সাত জেলায় প্রাণহানি বেড়ে ৫৪ যুক্তরাষ্ট্র-ইরান সংঘর্ষ: জুলাই মাসে পরিস্থিতির পরিবর্তন
অর্থনীতি

বাংলাদেশ ১০ মাস ধরে খাদ্য মূল্যস্ফীতিতে ‘লাল’ তালিকায়: বিশ্বব্যাংক

বিশ্বব্যাংকের প্রতিবেদনে বাংলাদেশ খাদ্য মূল্যস্ফীতিতে ১০ মাস ধরে ‘লাল’ তালিকায় রয়েছে।

বাংলাদেশ ১০ মাস ধরে খাদ্য মূল্যস্ফীতিতে ‘লাল’ তালিকায়: বিশ্বব্যাংক

বিশ্বব্যাংকের প্রতিবেদনে বাংলাদেশ ১০ মাস ধরে খাদ্য মূল্যস্ফীতিতে ‘লাল’ তালিকায় অবস্থান করছে। প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, দেশের খাদ্য নিরাপত্তা ঝুঁকি সহসাই কমছে না এবং মধ্যপ্রাচ্যে চলমান সংকটের কারণে তা আরও বাড়তে পারে।

বিশ্বব্যাংক ১০ থেকে ১২ মাসের খাদ্য মূল্যস্ফীতির পরিস্থিতি বিবেচনায় নিয়ে খাদ্যনিরাপত্তা বিষয়ক এই প্রতিবেদনটি প্রকাশ করেছে। এতে গত নভেম্বর পর্যন্ত বিশ্বের বিভিন্ন দেশের খাদ্য নিরাপত্তার হালনাগাদ পরিস্থিতি তুলে ধরা হয়েছে।

প্রতিবেদন অনুযায়ী, ১০ মাস ধরেই বাংলাদেশ লাল শ্রেণিতে আছে। যেসব দেশের খাদ্য মূল্যস্ফীতি ৫ থেকে ৩০ শতাংশের মধ্যে, সেসব দেশকে লাল শ্রেণিতে রাখা হয়েছে। এই শ্রেণিতে থাকা দেশগুলো মোটামুটি ঝুঁকিতে আছে।

বিশ্বব্যাংকের প্রতিবেদনে যেসব দেশের খাদ্য মূল্যস্ফীতি ৩০ শতাংশ বা তার চেয়ে বেশি, সেসব দেশকে বেগুনি শ্রেণিতে রাখা হয়েছে। এসব দেশের খাদ্য নিরাপত্তা সবচেয়ে বেশি ঝুঁকিতে আছে।

অন্যদিকে, খাদ্য মূল্যস্ফীতি ২ থেকে ৫ শতাংশে থাকা দেশগুলোকে হলুদ শ্রেণিতে, এবং ২ শতাংশের কম খাদ্য মূল্যস্ফীতির দেশগুলোকে সবুজ শ্রেণিতে অন্তর্ভুক্ত করা হয়েছে। খাদ্য নিরাপত্তার দিক থেকে এসব দেশ তুলনামূলকভাবে ভালো অবস্থানে রয়েছে।

বিজ্ঞাপন