বৃহস্পতিবার, ১৩ আগস্ট, ২০২৬
ব্রেকিং
বাব এল-মান্দেব প্রণালিতে হুতিদের হামলায় ৬ জন নিহত কলম্বিয়ায় ভূমিকম্পে নিহতের সংখ্যা ২৫০ ছাড়ালো, উদ্ধার অভিযান অব্যাহত ডেমোক্র্যাটিক রিপাবলিক কঙ্গোতে ইবোলা আক্রান্তের সংখ্যা ৪,৩৮১, মৃত্যু ২,০০০ ছাড়িয়েছে কলম্বিয়ায় ৭.৪ মাত্রার ভূমিকম্পে ১৩২ জনের মৃত্যু, ২৭০০ জন নিখোঁজ কলম্বিয়ায় ৭.৪ মাত্রার ভূমিকম্পে ১৩২ জনের প্রাণহানি কলম্বিয়ায় ভূমিকম্পে নিহত ১৩২, পেরেইরায় ৬৬ জনের মৃত্যু কলম্বিয়ায় ৭.৪ মাত্রার ভূমিকম্প, শতাব্দীর সর্বাধিক শক্তিশালী কলম্বিয়ায় ৭.৪ মাত্রার ভূমিকম্পে নিহত ১১১, জরুরি অবস্থা ঘোষণা রাশিয়ায় ইউক্রেনের হামলায় ১৩ জনের প্রাণহানি, আহত ৩৯ কলম্বিয়ায় শক্তিশালী ভূমিকম্পে নিহতের সংখ্যা বেড়ে ১১১
অর্থনীতি

বাংলাদেশকে ১১০ কোটি ডলার ঋণ দিচ্ছে বিশ্বব্যাংক

বাংলাদেশকে ১১০ কোটি ডলার ঋণ দিচ্ছে বিশ্বব্যাংক খাদ্য নিরাপত্তা প্রকল্পের জন্য।

বাংলাদেশকে ১১০ কোটি ডলার ঋণ দিচ্ছে বিশ্বব্যাংক

বাংলাদেশকে খাদ্য নিরাপত্তাসহ জরুরি প্রকল্পের জন্য ১১০ কোটি ডলার (প্রায় ১৩ হাজার ২০০ কোটি টাকা) ঋণ সহায়তা দিচ্ছে বিশ্বব্যাংক। শুক্রবার (২৬ জুন) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে সংস্থাটি।

বিশ্বব্যাংক জানায়, এই ঋণ সহায়তা মধ্যপ্রাচ্যের সংঘাতের ফলে বৈশ্বিক সার ও জ্বালানির সরবরাহে অস্থিরতা মোকাবিলা, খাদ্য নিরাপত্তা নিশ্চিত করা এবং জরুরি পরিস্থিতিতে দ্রুত ব্যবস্থা নেওয়ার সক্ষমতা বাড়ানোর জন্য প্রদান করা হচ্ছে।

বিশ্বব্যাংকের বাংলাদেশ ও ভুটান বিভাগের পরিচালক জঁ পেসমে বলেন, "মধ্যপ্রাচ্যের সংঘাতের কারণে খাদ্য, সার ও জ্বালানির দাম বেড়েছে। একই সঙ্গে সরকারের আর্থিক সক্ষমতায় চাপ তৈরি হয়েছে, যা ক্ষুদ্র কৃষক এবং দরিদ্র জনগণের ওপর সবচেয়ে বেশি প্রভাব ফেলেছে।"

খাদ্য নিরাপত্তায় জরুরি সহায়তা প্রকল্পের আওতায় ৩০ কোটি ডলার দিয়ে চলতি বছরের জুলাই-অক্টোবর (আমন মৌসুম) এবং অক্টোবর ২০২৬ থেকে এপ্রিল ২০২৭ (বোরো মৌসুম) পর্যন্ত ৬ লাখ মেট্রিক টন সার আমদানি করা হবে, যার অর্ধেক ইউরিয়া।

এতে প্রায় ১৪ লাখ হেক্টর জমিতে ধান উৎপাদন অব্যাহত রাখা সম্ভব হবে। বাকি ৭১ কোটি ৩০ লাখ ডলার ক্ষতিগ্রস্ত পরিবার, ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তাদের নগদ সহায়তা, জীবিকা পুনরুদ্ধার এবং খাদ্য, ওষুধ, চিকিৎসা, বিদ্যুৎ ও পানি সরবরাহসহ জরুরি সেবায় ব্যয় করা হবে। চলতি জুন মাসের মধ্যেই অর্থ ছাড়ের পরিকল্পনা রয়েছে।

বিজ্ঞাপন