মঙ্গলবার, ১১ আগস্ট, ২০২৬
ব্রেকিং
কলম্বিয়ায় ৭.৪ মাত্রার শক্তিশালী ভূমিকম্প, ব্যাপক ক্ষয়ক্ষতি কলম্বিয়ার উপকূলে ৭.৪ মাত্রার ভূমিকম্প, ব্যাপক ক্ষয়ক্ষতি চীনে টাইফুন ডলফিনের আঘাতে এক মিলিয়ন মানুষকে সরানো হয়েছে তাতারস্তানে ইউক্রেনের ড্রোন হামলায় ১৩ জন নিহত রিয়াদের সোফা কারখানায় অগ্নিকাণ্ডে ৭ বাংলাদেশি নিহত মক্কা চুক্তির পরদিন সৌদিতে বিস্ফোরণ, নিরাপত্তা নিয়ে প্রশ্ন ব্রিটিশ কলাম্বিয়ায় দাবানল: জরুরি অবস্থা জারি, হাজারো মানুষ নিরাপদ আশ্রয়ে কানাডার পশ্চিমাঞ্চলে দাবানল: ২০ হাজার মানুষ নিরাপদ স্থানে সরে গেছে থাইল্যান্ডে স্কুলে হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৯ কিয়েভের কাছে রাশিয়ার হামলায় শিশুসহ তিনজন নিহত
অর্থনীতি

রাজধানীর বাজারে নিত্যপণ্যের দাম বেড়ে গেছে

রাজধানীর বাজারে নিত্যপণ্যের দাম বেড়ে গেছে, সবজি, মুরগি ও মাছের দাম চড়া।

রাজধানীর বাজারে নিত্যপণ্যের দাম বেড়ে গেছে

রাজধানীর বাজারগুলোতে গত সপ্তাহের তুলনায় নিত্যপণ্যের দাম বেড়ে গেছে। সবজি, মুরগি এবং মাছের দাম ক্রমাগত ঊর্ধ্বমুখী হচ্ছে। আজ শুক্রবার কারওয়ানবাজারসহ বিভিন্ন কাঁচাবাজারে এই চিত্র দেখা গেছে।

বাজারে সব ধরনের সবজির পর্যাপ্ত সরবরাহ থাকলেও দাম বেড়ে গেছে। সবজি কিনতে ক্রেতাদের বাড়তি ২০-৩০ টাকা গুনতে হচ্ছে। বেগুনের দাম মানভেদে ৮০-১০০ টাকা, পেপের দাম ৫০ টাকা। আলুর দাম কেজিতে ১০ টাকা বেড়ে ৩৫ টাকায় বিক্রি হচ্ছে। লাউয়ের দাম ৭০ টাকা।

চালের দামও বৃদ্ধি পেয়েছে। মিনিকেট চালের দাম কেজিতে বেড়ে ৭৫ টাকা এবং মোটা চালের দাম ৫০ টাকা। সোনালি মুরগির দাম কেজিতে ৩০ টাকা বেড়ে ৩৮০ টাকায় বিক্রি হচ্ছে। ব্রয়লার মুরগির দামও কেজিতে ১০ টাকা বেড়ে ১৯০ টাকায় উঠেছে।

মাছের বাজারে সব মাছের দাম চড়া। রুই মাছের দাম প্রতি কেজিতে ৫০ টাকা বেড়ে ৫০০ টাকায় বিক্রি হচ্ছে। পাঙ্গাশ মাছের দাম ৩৫০ টাকা।

বিজ্ঞাপন