শুক্রবার, ২৬ জুন, ২০২৬
ব্রেকিং
অর্থনীতি

১৬ বছরে সর্বনিম্ন বার্ষিক উন্নয়ন কর্মসূচির বাস্তবায়ন

চলতি অর্থবছরে ১১ মাসে এডিপির বাস্তবায়ন হার ৪৮ শতাংশ, যা ১৬ বছরের মধ্যে সর্বনিম্ন।

১৬ বছরে সর্বনিম্ন বার্ষিক উন্নয়ন কর্মসূচির বাস্তবায়ন

চলতি অর্থবছরের ১১ মাসে বার্ষিক উন্নয়ন কর্মসূচি (এডিপি) বাস্তবায়নের হার ৪৮ শতাংশে পৌঁছেছে, যা গত ১৬ বছরের মধ্যে সর্বনিম্ন।

বৃহস্পতিবার বাস্তবায়ন, পরিবীক্ষণ ও মূল্যায়ন বিভাগ (আইএমইডি) এডিপি বাস্তবায়নের হালনাগাদ তথ্য প্রকাশ করেছে। এ সময় উন্নয়ন প্রকল্পে খরচ হয়েছে ১ লাখ ৭৬৯ কোটি টাকা।

এডিপির আকার চলতি অর্থবছরে ২ লাখ ৮ হাজার ৯৩৫ কোটি টাকা নির্ধারিত হলেও, প্রকল্প বাস্তবায়নে এবং অর্থ খরচে কৃচ্ছ্রসাধনের প্রভাব স্পষ্টভাবে লক্ষ্য করা যাচ্ছে।

গত ছয় অর্থবছরের মধ্যে এডিপির বাস্তবায়ন হার ও খরচের দিক থেকে এটি সর্বনিম্ন। ১১ মাসে প্রকল্পের জন্য বরাদ্দের ২৫ শতাংশও খরচ করতে পারেনি ৬টি মন্ত্রণালয় ও বিভাগ।

বিজ্ঞাপন