কাঁচামরিচের দাম কেজিতে ১০০ টাকা কমে বর্তমানে ১৬০ টাকায় বিক্রি হচ্ছে। একই সঙ্গে শশার দামও কমে ৮০ টাকায় পৌঁছেছে।
তবে সপ্তাহের ব্যবধানে ডজন প্রতি ডিমের দাম ১০ থেকে ২০ টাকা বেড়েছে, যা ক্রেতাদের মধ্যে ক্ষোভ সৃষ্টি করেছে। বর্তমানে ফার্মের মুরগির এক ডজন ডিম ১৩০ থেকে ১৫০ টাকায় বিক্রি হচ্ছে।
এছাড়া, ব্রয়লার মুরগির দামও বৃদ্ধি পেয়ে ১৯০ থেকে ২০০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। সোনালি মুরগির দাম ৩৩০ টাকা কেজি।
মাছের বাজারেও দাম বাড়ছে, সব ধরনের মাছ কেজিতে ২০ থেকে ৩০ টাকা বেশি দামে বিক্রি হচ্ছে। ছোট তেলাপিয়া ২৩০ টাকা এবং বড় তেলাপিয়া ২৬০ থেকে ২৮০ টাকায় বিক্রি হচ্ছে।
ছোট ও বড় পাঙ্গাশ মাছের দাম ২০০ থেকে ২৬০ টাকা এবং রুই মাছ ৩৮০ থেকে ৪০০ টাকায় বিক্রি হচ্ছে।
সবজির বাজারেও দাম বেড়েছে, কাঁচা পেঁপে, লাউ, চাল কুমড়া, মিষ্টি কুমড়া, পটল ৪০ থেকে ৬০ টাকায় বিক্রি হচ্ছে। বেগুনের দাম ১২০ থেকে ১৪০ টাকা কেজি।
ঝিঙ্গা, চিচিঙ্গা, ফুলকপি, বাঁধাকপি, করলা, কাঁকরোলের দাম কেজি প্রতি ৮০ থেকে ১০০ টাকার মধ্যে রয়েছে।