বাংলাদেশের বাজারে সোনার দাম টানা তিন দফায় ৬ হাজার ৬১৫ টাকা বেড়ে যাওয়ার পর আজ কিছুটা কমেছে। শুক্রবার সকাল ১০ টা থেকে কার্যকর নতুন দাম অনুযায়ী, সোনার ভরিতে সর্বাধিক ২ হাজার ১৫৮ টাকা কমেছে।
বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস) জানিয়েছে, গত ১৩ আগস্ট সকালে সোনার দাম সমন্বয় করা হয়েছিল, যেখানে ভরিতে দাম বাড়ানো হয়েছিল ১ হাজার ১৩৩ টাকা।
নতুন দরের ভিত্তিতে, ২২ ক্যারেটের প্রতি ভরি সোনার দাম ২ লাখ ৩৪ হাজার ৬২১ টাকা, ২১ ক্যারেটের ভরি ২ লাখ ২৪ হাজার ৬৫ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি ১ লাখ ৯২ হাজার ৩৯৮ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি সোনার দাম ১ লাখ ৫৭ হাজার ১৭২ টাকা নির্ধারণ করা হয়েছে।
এদিকে, সোনার দাম কমলেও দেশের বাজারে রুপার দাম অপরিবর্তিত রয়েছে। ২২ ক্যারেটের এক ভরি রুপা বিক্রি হচ্ছে ৫ হাজার ৭৩ টাকায়।