শনিবার, ১৫ আগস্ট, ২০২৬
ব্রেকিং
অর্থনীতি

স্বর্ণের দাম তিন দফা বাড়ানোর পর কমলো

স্বর্ণের দাম তিন দফা বাড়ানোর পর আজ কমেছে। ২২ ক্যারেটের দাম ২ লাখ ৩৪ হাজার ৬২১ টাকা নির্ধারণ করা হয়েছে।

স্বর্ণের দাম তিন দফা বাড়ানোর পর কমলো

টানা তিন দফা বৃদ্ধি পাওয়ার পর আজ শুক্রবার (১৪ আগস্ট) দেশের বাজারে স্বর্ণের দাম কমেছে। সবচেয়ে ভালো মানের ২২ ক্যারেটের স্বর্ণের দাম প্রতি ভরিতে ২ হাজার ১৫৮ টাকা কমিয়ে ২ লাখ ৩৪ হাজার ৬২১ টাকা নির্ধারণ করা হয়েছে।

বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে, নতুন এ দাম শুক্রবার সকাল ১০টা থেকে কার্যকর হয়েছে। বাজুসের নতুন দাম অনুযায়ী, ২১ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম ২ লাখ ২৪ হাজার ৬৫ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি ১ লাখ ৯২ হাজার ৩৯৮ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি ১ লাখ ৫৭ হাজার ১৭২ টাকা নির্ধারণ করা হয়েছে।

স্বর্ণের দাম কমানো হলেও রুপার দাম অপরিবর্তিত রয়েছে। বর্তমানে ২২ ক্যারেটের এক ভরি রুপার দাম ৫ হাজার ৭৪ টাকা, ২১ ক্যারেটের প্রতি ভরি ৪ হাজার ৮৪১ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি ৪ হাজার ১৯৯ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি রুপা ৩ হাজার ১৪৯ টাকায় বেচাকেনা হচ্ছে।

বিজ্ঞাপন