শনিবার, ১৫ আগস্ট, ২০২৬
ব্রেকিং
অর্থনীতি

সামিট এলএনজি সরবরাহ বন্ধ, গ্যাস সংকটের শঙ্কা বৃদ্ধি

সামিট এলএনজি সরবরাহ বন্ধ হওয়ায় গ্যাস সংকটের নতুন শঙ্কা দেখা দিয়েছে।

সামিট এলএনজি সরবরাহ বন্ধ, গ্যাস সংকটের শঙ্কা বৃদ্ধি

বৈরী আবহাওয়ার কারণে সামিট এলএনজি টার্মিনালে গ্যাস সরবরাহ বন্ধ হয়ে গেছে। সাগরের উত্তাল অবস্থার জন্য টার্মিনালে থাকা কার্গোও সরিয়ে নেওয়া হয়েছে।

১৩ আগস্ট বৃহস্পতিবার বিকেল থেকে সামিটের টার্মিনাল থেকে গ্যাস সরবরাহ শুরু হলেও তা পরে বন্ধ হয়ে যায়। জ্বালানি বিভাগের সূত্রে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।

বর্তমানে এক্সিলারেট এনার্জির এলএনজি টার্মিনাল থেকে প্রায় ১৯০ মিলিয়ন ঘনফুট গ্যাস জাতীয় গ্রিডে সরবরাহ করা হচ্ছে। সামিটের সরবরাহ বন্ধ হওয়ায় গ্যাসের সামগ্রিক সরবরাহ আরও কমে গেছে।

এদিকে, বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ সিপিডির একটি সেমিনারে ভার্চুয়ালি যুক্ত হয়ে বলেছেন, জ্বালানি ও বিদ্যুৎ সংকটের দ্রুত সমাধান সরকারের হাতে নেই। তিনি জানান, কয়েকটি এলএনজি অবকাঠামো তৈরি ও গ্যাস কূপ খননসহ বিভিন্ন উদ্যোগ বাস্তবায়ন করা হলে পরিস্থিতির টেকসই উন্নতি হবে।

বিজ্ঞাপন