সোমবার, ২৪ আগস্ট, ২০২৬
ব্রেকিং
অর্থনীতি

ফারস প্রদেশে ৭.৫ ট্রিলিয়ন ঘনফুট গ্যাস মজুত আবিষ্কার

ফারস প্রদেশে ৭.৫ ট্রিলিয়ন ঘনফুট গ্যাস মজুত আবিষ্কারের ঘোষণা করেছে ইরান।

ফারস প্রদেশে ৭.৫ ট্রিলিয়ন ঘনফুট গ্যাস মজুত আবিষ্কার

ইরানের দক্ষিণাঞ্চলীয় ফারস প্রদেশে ৭ দশমিক ৫ ট্রিলিয়ন ঘনফুটের বেশি প্রাকৃতিক গ্যাসের মজুত আবিষ্কারের ঘোষণা দেওয়া হয়েছে। ইরানের বার্তা সংস্থা ফারস নিউজ এজেন্সি এই তথ্য জানায়।

দেশটির তেলমন্ত্রী জানান, আবিষ্কৃত গ্যাসের মধ্যে আনুমানিক ৫ দশমিক ৭ ট্রিলিয়ন ঘনফুট উত্তোলনযোগ্য। এই পরিমাণ গ্যাস, দক্ষিণ পার্স গ্যাসক্ষেত্রের একটি ধাপ থেকে প্রায় ১৫ বছর ধরে উৎপাদিত গ্যাসের সমপরিমাণ।

তিনি আরও জানান, নতুন গ্যাসক্ষেত্রে উল্লেখযোগ্য পরিমাণ গ্যাস কনডেনসেটও রয়েছে। গ্যাস ও কনডেনসেট মিলিয়ে এই মজুতের আর্থিক মূল্য ‘দশ বিলিয়ন ডলারেরও বেশি’ বলে উল্লেখ করা হয়।

ইরানের তেলমন্ত্রী বলেন, এই আবিষ্কার দেশের জন্য ‘সম্পদের নতুন উৎস’ তৈরি করবে। তার মতে, নতুন গ্যাসের মজুত ইরানের জ্বালানি খাত ও অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।

বিজ্ঞাপন