মঙ্গলবার, ২৫ আগস্ট, ২০২৬
ব্রেকিং
অর্থনীতি

অর্থনীতির পুনরুদ্ধারে স্বচ্ছতা ও সংস্কারের অভাব উদ্বেগজনক

অর্থনীতির পুনরুদ্ধারে স্বচ্ছতা ও সংস্কারের অভাব নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন বিশেষজ্ঞরা।

অর্থনীতির পুনরুদ্ধারে স্বচ্ছতা ও সংস্কারের অভাব উদ্বেগজনক

বাংলাদেশের নতুন সরকার ভঙ্গুর অর্থনীতি, বৈশ্বিক অস্থিরতা এবং জ্বালানি সংকটের চ্যালেঞ্জ মোকাবেলা করছে। তবে, পূর্ববর্তী সরকারের অর্থনৈতিক অবস্থার যথাযথ তথ্য ও নথি প্রকাশ না করায় অর্থনীতির পুনরুদ্ধারে স্বচ্ছতা ও সংস্কারের অভাব উদ্বেগজনক হয়ে উঠেছে।

সোমবার (২৪ আগস্ট) সকালে রাজধানীতে সেন্টার ফর পলিসি ডায়ালগের (সিপিডি) আয়োজনে ‘নতুন সরকারের প্রথম ছয় মাস: একটি অর্থনৈতিক পর্যালোচনা’ শীর্ষক সংলাপে এ মন্তব্য করেন সিপিডির সম্মাননীয় ফেলো ড. দেবপ্রিয় ভট্টাচার্য। তিনি জানান, সরকার করছাড় ও বাণিজ্য চুক্তির ক্ষেত্রে ইতিবাচক পদক্ষেপ গ্রহণ করলেও, অর্থনীতির ৩১টি সূচকের ১৯টিতে অবনমন ঘটেছে।

ড. দেবপ্রিয় ভট্টাচার্য আরও জানান, গেলো ৬ মাসে গ্যাস সংকটের কারণে তিনটি শিল্পাঞ্চলে প্রায় একশ কারখানা বন্ধ হয়ে গেছে, যার ফলে ৬২ হাজার শ্রমিক কর্মহীন হয়ে পড়েছে। শিল্পখাতে উৎপাদন সূচক প্রায় শূন্যে চলে গেছে এবং সার কারখানায় উৎপাদন কমে যাওয়ার ফলে কৃষিতে বিরূপ প্রভাবের শঙ্কা দেখা দিয়েছে।

সরকারের দায়িত্ব নেওয়ার প্রথমার্ধে জিডিপি প্রবৃদ্ধি ২.২২ শতাংশে নেমে এসেছে, যা চলতি বছরে সর্বনিম্ন। রাজস্ব আদায়ের হারও উদ্বেগজনক, চলতি অর্থবছরে ১ লাখ ৩০ হাজার টাকা ঘাটতির সম্ভাবনা রয়েছে।

বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নরকে সরানোর প্রক্রিয়া এবং বিভিন্ন স্থানে মব কার্যক্রমের সমালোচনা করেন ড. দেবপ্রিয়। তিনি বলেন, ঋণ গ্রহণের ক্ষেত্রে সতর্কতা প্রয়োজন।

বিজ্ঞাপন