সোমবার, ২৩ নভেম্বর, ২০২৬
ব্রেকিং
অর্থনীতি

যশোরে সবজির চারা উৎপাদনে কৃষকদের সাফল্য

যশোরে সবজির চারা উৎপাদনে কৃষকের সাফল্য, ১৫ কোটি টাকার ব্যবসা.

যশোরে সবজির চারা উৎপাদনে কৃষকদের সাফল্য

যশোরে সবজির চারা উৎপাদনে ১৭৫ জন কৃষক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন, যা জেলার চাহিদার প্রায় অর্ধেক মেটাচ্ছে। এই কৃষকরা শুধু যশোরেই নয়, অন্যান্য জেলাতেও তাদের উৎপাদিত চারা সরবরাহ করছেন।

এখন পর্যন্ত স্থানীয় অর্থনীতিতে এই চারা উৎপাদন অন্তত ১৫ কোটি টাকা যুক্ত করেছে। কৃষি বিভাগের তথ্যমতে, যশোরের চারা মানের দিক থেকে ভালো হওয়ায় দেশব্যাপী ব্যাপক চাহিদা রয়েছে।

যশোর সদর উপজেলার আবদুলপুর গ্রামে ৪৫ জন কৃষক ফুলকপি, বাঁধাকপি, মরিচ, বেগুন, ব্রোকলি ও টমেটোসহ বিভিন্ন ধরনের সবজির চারা উৎপাদন করছেন। এই কাজে ১৩০ জন নারী ও পুরুষও জড়িত রয়েছেন।

স্থানীয় চাহিদা মিটিয়ে চারা সরবরাহ করা হচ্ছে ঢাকা, চট্টগ্রাম, রংপুর, ফরিদপুর ও বরিশালসহ বিভিন্ন জেলায়। কৃষক ও ব্যবসায়ীরা প্রতিদিন দূর-দূরান্ত থেকে এখানে ভিড় করছেন।

চাষিরা জানান, অন্যান্য ফসলের তুলনায় সবজির চারা আবাদে খরচ তুলনামূলক কম এবং লাভজনক। যশোর কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অতিরিক্ত উপ-পরিচালক মো. আবুল হাসান বলেন, 'মান ভালো হওয়ায় যশোরের চারার চাহিদা রয়েছে। যা সারাদেশে চাহিদার একটি বড় অংশ পূরণ করছে।'

আগস্ট থেকে জানুয়ারি পর্যন্ত ৬ মাসে ৫ থেকে ৬ বার চারা উৎপাদন করা সম্ভব। তবে চাষিরা সার, কীটনাশকসহ কৃষি উপকরণ সহজলভ্য করার দাবি জানিয়েছেন।

বিজ্ঞাপন